শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

সরাসরি ত্বকে পারফিউম ব্যবহারে হতে পারে বিপদ

স্বাস্থ্য ডেস্ক   |   সোমবার, ০১ মে ২০২৩   |   প্রিন্ট   |   ৯৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সরাসরি ত্বকে পারফিউম ব্যবহারে হতে পারে বিপদ

সংগৃহীত ছবি

সাজসজ্জায় অবিচ্ছেদ্য অংশ পারফিউম। পারফিউম ব্যবহার না করলে সাজগোজ অসম্পূর্ণ থেকে যায়। আবার ঘামের দুর্গন্ধ থেকে নিজেকে দূরে রাখতেও পারফিউমের ভূমিকা রয়েছে।

অনেকেই জেনে অথবা না জেনেই ত্বকে সরাসরি পারফিউম ব্যবহার করেন। সাধারণত সুগন্ধিতে থাকে তেল এবং অ্যালকোহলের মিশ্রণ। বেশ কিছু সুগন্ধিতে আবার রাসায়নিকও থাকে। এর ফলে ত্বকে মারাত্মক ক্ষতির আশঙ্কা থেকে যায়।

পারফিউমে থাকা অ্যালকোহল ত্বকের আর্দ্রতা শোষণ করে নেয়। ফলে ত্বক শুষ্ক হয়ে যায়। কখনও কখনও পারফিউমে থাকা নিউরোটক্সিনগুলো স্নায়ুতন্ত্রকেও প্রভাবিত করতে পারে।

এর ফলে ত্বকে ঘা হতে পারে। ত্বকের যে স্থানে পারফিউম ব্যবহার করছেন, সেখানে ক্ষতিকারক ব্যাক্টেরিয়া জন্মাতে পারে। এগুলোতে উপস্থিত কিছু রাসায়নিক হরমোনের ভারসাম্য নষ্ট করতে পারে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, সুগন্ধিতে ব্যবহৃত অনেক রাসায়নিক ত্বকে ক্যানসারের আশঙ্কা বাড়িয়ে তোলে। তাই যে কোনো সুগন্ধি ব্যবহারের আগে তার উপকরণগুলো একটু যাচাই করে নেওয়াই ভালো।

সরাসরি শরীরে না করে জামাকাপড়ে পারফিউম ব্যবহার করা উত্তম। যদি একান্তই ত্বকে ব্যবহার করতে হয়, সে ক্ষেত্রে এটি সরাসরি ত্বকে প্রয়োগের আগে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। তার ওপরে পারফিউম ব্যবহার করুন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office