শিরোনাম
ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

সর্বোচ্চ উইকেট শিকারের নেতৃত্বে অ্যাডাম জাম্পা ও আফ্রিদি

খেলা ডেস্ক   |   বুধবার, ০১ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৩৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সর্বোচ্চ উইকেট শিকারের নেতৃত্বে অ্যাডাম জাম্পা ও আফ্রিদি

সংগৃহীত ছবি

বিশ্বকাপ ক্রিকেটের মাঝামাঝি সময়ে সবচেয়ে বেশি উইকেট শিকারের লড়াইটা দারুণভাবে জমে উঠেছে। শেষ পর্যন্ত বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারী কে হবেন তা জানার জন্য টুর্নামেন্টের শেষ দিন পর্যন্ত অপেক্ষায় থাকতে হতে পারে। তবে এরই মধ্যে এ লড়াই বেশ জমে উঠেছে। সর্বোচ্চ উইকেট শিকারের লড়াইয়ে বেশ কয়েকজন এ লড়াইয়ে নিজেদের শামিল করেছেন।

অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন। ৬ ম্যাচে শেষে তার শিকার সংখ্যা ১৬। সমান উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি। এ পেসার অবশ্য একটা ম্যাচ বেশি খেলেছেন। জাম্পা ইনিংসে তিনবার ৪ উইকেট নিয়েছেন। আফ্রিদি সাত ম্যাচে একবারও ৪ উইকেটের দেখা পাননি। তবে একবার পাঁচ উইকেট পেয়েছেন এ পাকিস্তানী পেসার।

ভারতের জাসপ্রিত বুমরা ও নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার উভয়ই ১৪টি করে উইকেট পেয়েছেন। দুইজনই ছয়টি করে ম্যাচ খেলেছেন। বুমরা ইনিংসে একবার চার উইকেট নিয়েছেন, আর স্যান্টনার একবার শিকার করেছেন পাঁচ উইকেট।

১৩ উইকেট করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেন ও শ্রীলঙ্কার দিলশান মাদুশাঙ্কা। উভয়ে ছয়টি করে ম্যাচ খেলেছেন।

এবারের বিশ্বকাপে এ পর্যন্ত তিনজন বোলার এক ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন। তারা হলেন পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি, নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার ও ভারতের মোহাম্মদ শামি। ভারতের এ পেসার মাত্র দুই ম্যাচে খেলেছেন। দুই ম্যাচে তার শিকার ৯ উইকেট।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office