শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

সাকিব-লিটনদের আইপিএলে ছাড়ার পক্ষে মাশরাফি

স্পোর্টস ডেস্ক   |   সোমবার, ২৭ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   ১৫০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

সাকিব আল হাসান, লিটন দাস ও মোস্তাফিজুর রহমানকে আইপিএল খেলার এনওসি (ছাড়পত্র) দিতে দেরি করার পক্ষে বিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান পাপনের কথা শুনে মনে হচ্ছে, আয়ারল্যান্ডের সাথে ঢাকা টেস্ট শেষ হওয়ার আগে সাকিবদের আইপিএল খেলার অনুমতি মিলবে না।

তার মানে সাকিব, লিটন ও মোস্তাফিজ শুরুর দিকে আইপিএলে খেলতে পারবেন না। ফলে শুরুর ম্যাচগুলোতে তাদের বিকল্প ভাবতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোর।

আইরিশদের মতো খর্বশক্তির দলের বিপক্ষে টেস্ট খেলার জন্য সাকিবদের আটকে রাখা কতটা যৌক্তিক? অনেকেই মনে করছেন, এই টেস্ট না খেলে আইপিএলে খেললেও বরং স্কিল উন্নত হবে সাকিব-লিটনদের।

একইরকম ভাবনা জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার। তিনি চান, সাকিবরা আইরিশদের সাথে টেস্ট না খেলে আইপিএল খেলুন। ক্রিকেটারদের আইপিএল খেলার অনুমতি দেওয়া উচিত বোর্ডের, এমনটাই মত তার।

আজ সোমবার বিকেএসপি মাঠে মোহামেডানের বিপক্ষে খেলা শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপে মাশরাফি বলেন, ‘এ ব্যাপারে আবেগপ্রবণ হয়ে সিদ্ধান্ত নেওয়ার কিছু নেই। অন্য দেশের কোনো ক্রিকেট বোর্ডই তাদের ক্রিকেটারদের আইপিএল খেলতে বাধা দেয়নি।’

মাশরাফি যোগ করেন, ‘তারা যদি যেতে চায়, তাহলে খেলতে যেতে দেওয়া উচিত। তাদের জায়গায় অন্যরা সুযোগ পাবে। আমরা অনেক প্লেয়ারকে চেঞ্জ করে খেলাচ্ছি। আয়ারল্যান্ডের সাথে টেস্ট ম্যাচ সেখানে তাদের বিকল্প খেলোয়াড় খেলানো যেতে পারে।’

বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়ক মনে করছেন, অন্ততপক্ষে সাকিব-লিটনদের মতামতটা জানতে চাওয়া উচিত। তারা আসলে কী চান।

মাশরাফির ভাষায়, ‘আমি বলছি না যে, সাকিবদের যেতেই দিতে হবে। সবচেয়ে ভালো হয় সাকিব, লিটন ও মোস্তাফিজের সাথে বোর্ড কর্তারা বসে কথা বললে। তাহলেই বোঝা যাবে আসলে ক্রিকেটাররা কী চান।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office