শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

সায়েন্সল্যাবের শিরিন ম্যানশনকে ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা

জাতীয় ডেস্ক   |   সোমবার, ০৬ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   ১৫৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত শিরিন ম্যানশনকে ‘ঝুঁকিপূর্ণ ভবন’ হিসেবে ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

সোমবার (৬ মার্চ) ডিএসসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীনের নেতৃত্বাধীন ঝুঁকিপূর্ণ ভবন সংক্রান্ত আঞ্চলিক কমিটি শিরিন ম্যানশনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে এরই মধ্যে সেখানে ব্যানার সাঁটিয়ে দিয়েছে।

গতকাল রোববার (৫ মার্চ) বেলা পৌনে ১১টার দিকে ওই ভবনের তিনতলায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে তিনজন নিহত এবং কমপক্ষে ১৫ জন আহত হন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় বেলা সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

সিটি কর্পোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আঞ্চলিক কমিটি করপোরেশনের প্রধান প্রকৌশলীর নেতৃত্বাধীন ‘ঝুঁকিপূর্ণ ভবন সংক্রান্ত ডিএসসিসির টেকনিক্যাল কমিটি’কে এ সংক্রান্ত এক প্রতিবেদন পাঠিয়েছে। টেকনিক্যাল কমিটি এ ভবন নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে।

ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করার বিষয়ে করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীন বলেন, বিস্ফোরণে ভবনটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেজন্য ঘটনাস্থল পরিদর্শন করে আঞ্চলিক কমিটি ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে এবং ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে ব্যানার সাঁটিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি ঝুঁকিপূর্ণ ভবন সংক্রান্ত টেকনিক্যাল কমিটিকে জানানো হয়েছে।

তিনি জানান, পুলিশ ও অন্য তদন্তকারী সংস্থাগুলো তদন্ত কার্যক্রম ও আলামত সংগ্রহ করছে। আলামত সংগ্রহ ও তদন্ত কার্যক্রম শেষ হলে ভবনটির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office