শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

সার্বিয়ায় ৮ গার্মেন্টস কর্মী পাঠালো বার্ডস এয়ার ট্রান্সপোর্ট

অর্থনীতি ডেস্ক   |   শনিবার, ২২ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   ১০৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

৩৮ বছর ধরে প্রবাসে দক্ষ ও অদক্ষ জনশক্তি প্রেরণে সফলতার সঙ্গে কাজ করে যাচ্ছে ‘বার্ডস এয়ার ট্রান্সপোর্ট লিমিটেড’। প্রতিষ্ঠানটির হাত ধরে প্রতি বছরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় শতাধিক শ্রমিক উন্নত জীবনের আশায় পৃথিবীর বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘বিশ্ব বাজারে দক্ষ শ্রমিক রপ্তানী’র নির্দেশনা মাথায় রেখে দক্ষ শ্রমিকের স্বপ্ন পূরনে আগ্রহী হয়ে ওঠে বার্ডস এয়ার ট্রান্সপোর্ট। হাতে নেয় ইউরোপে দেশি দক্ষ গার্মেন্টস কর্মী প্রেরণে।

শনিবার (১৫ অক্টোবর) সকালে ‘বার্ডস এয়ার ট্রান্সপোর্ট লিমিটেড’-এর মাধ্যমে সার্বিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছে ৮জন দক্ষ গার্মেন্টস কর্মী। সার্বিয়ার লুস টেক্সটাইলে (Luss Textile) কাজ করবেন তারা।

জনশক্তি রপ্তানীকারক প্রতিষ্ঠান ‘বার্ডস এয়ার ট্রান্সপোর্ট লিমিটেড’ এর মাধ্যমে পুর্বেও সার্বিয়াতে ‘স্যাম্পল ম্যান’ এবং ‘সুইং অপারেটর’ নিয়োগপ্রাপ্ত হয়ে দেশটিতে গিয়েছেন কতিপয় কর্মী। সেখানে তারা সুনামের সঙ্গে কাজ করছেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ডিজিএম জোসেফ জয় ডি কস্তা। আরও শতাধিক দক্ষ কর্মীর ইউরোপ যাওয়ার কার্যক্রম চলমান রয়েছে।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোস্তফা আনোয়ার বলেন, আমাদের দক্ষ জনশক্তির চাহিদা মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া এবং ইউরোপের অনেক দেশেই রয়েছে। যারা কাজ না জেনে, না শিখে বিদেশে যায় তাদের বিভিন্ন বিড়ম্বনায় পড়তে হয়। তখন দোষ হয় এজেন্সির। আমরা চাই না আমাদের মাধ্যমে বিদেশে গিয়ে কোনো বাংলাদেশি বিপদে পড়ুক। তাই আমরা আমাদের নিজস্ব ট্রেনিং সেন্টার থেকে প্রশিক্ষণ দিয়ে তাদের দক্ষ শ্রমিক হিসেবে বিদেশে পাঠাই।

১৯৮৪ সাল থেকে সৌদি আরব, মালয়েশিয়া, দুবাই, কাতার, ওমান, সিঙ্গাপুর, লেবানন, ব্রুনাই এবং সাম্প্রতিক সার্বিয়া, ক্রোয়েশিয়া, ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে দক্ষ জনশক্তি রপ্তানি করে ‘বার্ডস এয়ার ট্রান্সপোর্ট লিমিটেড। সংবাদ বিজ্ঞপ্তি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office