শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

সিটিজেনস ব্যাংক ও রেডডট ডিজিটালের মধ্যে এমওইউ স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৪৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সিটিজেনস ব্যাংক পিএলসি ও অ্যাকজেনটেক পিএলসির সহযোগী প্রতিষ্ঠান রেডডট ডিজিটাল লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে।

এ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সিটিজেনস ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলমগীর হোসেন এবং অ্যাকজেনটেকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আদিল হোসেন নোবেল উপস্থিত ছিলেন। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে সিটিজেনস ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল লতিফ এবং রেডডট ডিজিটালের এমডি ও সিইও হাসিব মুস্তাবসির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাফিজুর রহমান এবং অ্যাকজেনটেকের আইসিটি ও সফটওয়্যার সলিউশনস বিজনেসের জেনারেল ম্যানেজার চৌধুরী মহিবুল হাসানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ অংশীদারত্বের আওতায় সিটিজেনস ব্যাংকের জন্য একটি আধুনিক ও সমন্বিত হিউম্যানরিসোর্স ইনফরমেশন সিস্টেম (এইচআরআইএস) সরবরাহ করবে রেডডট ডিজিটাল। প্লাটফর্মটি ব্যাংক কর্মকর্তাদের তথ্য ব্যবস্থাপনা, উপস্থিতি পর্যবেক্ষণ, কর্মদক্ষতা মূল্যায়ন এবং স্বয়ংক্রিয় বেতন প্রক্রিয়াকরণসহ বিভিন্ন মানবসম্পদ কার্যক্রমকে সহজ করবে।

সিটিজেনস ব্যাংক তার ব্যাংকিং কার্যক্রম পরিচালনার শুরুর দিন থেকেই সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে আসছে। এ উদ্যোগটি ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং কার্যক্রমের দক্ষতা বৃদ্ধির ধারাবাহিক প্রচেষ্টারই প্রতিফলন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office