শিরোনাম
নয় মাসে ইসলামী ব্যাংকের ৩,২৮৬ কোটি টাকা লোকসান আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা পোশাক খাতের সহিংসতায় সীমান্তের ওপার থেকে ইন্ধনের তথ্য রয়েছে: তথ্য উপদেষ্টা ডিসেম্বরের আগেই রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হতে পারে : ফকির মাহবুব আনাম কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী কুলাউড়া ইউবিসিপিএস লিমিটেডের অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি গঠন মালয়েশিয়ার শ্রমবাজার খুললেও কাটেনি অনিশ্চয়তা দুই পোশাক কারখানায় ১০২ কোটি টাকার বেশি রাজস্ব ফাঁকি উদঘাটন করেছে এনবিআর গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর সীমান্তের ওপারের ইশারায় অনেকে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন : স্বরাষ্ট্রমন্ত্রী

সিয়ামের নায়িকা হচ্ছেন বুবলী

বিনোদন ডেক্স   |   বুধবার, ২৪ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ১১৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিয়ামের নায়িকা হচ্ছেন বুবলী

সংগৃহীত ছবি

একটা লম্বা সময়ের পর আবারও সিনেমা দিয়ে পর্দায় ফিরছেন অভিনেতা সিয়াম আহমেদ। গেল ঈদের আগেই নিজের জন্মদিনে পোস্টার প্রকাশ করে ভক্তদের চমকে দেন তিনি। যেখানে দেখা যায় ‘জংলি’ নামের নতুন একটি সিনেমা নিয়ে হাজির হচ্ছেন এই নায়ক।

ঈদের পরপরই শুরু হয়েছে এই ছবির শুটিং। আসন্ন ঈদুল আজহাতেই প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দেওয়ার প্রস্তুতি সম্পন্ন করেছে নির্মাতারা। সেই পরিকল্পনা থেকেই রাজধানীর মোহাম্মদপুরে টানা চলছে সিনেমার শুটিং কাজ।

সিনেমায় মূল চরিত্রে সিয়াম থাকলেও, তার বিপরীতে কে অভিনয় করছেন সে বিষয়টি শুরু থেকেই গোপন ছিল। তবে এবার জানা গেল, বর্তমান সময়ের ঢালিউডে সবচেয়ে ব্যস্ত নায়িকা শবনম বুবলীকেই দেখা যাবে নায়কের বিপরীতে।

ইতোমধ্যেই নাকি নায়িকার সঙ্গে সকল আলাপ সম্পন্ন হয়েছে। শিগগিরই সিনোমর শুটিংয়েও অংশ নেবেন বুবলী। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদেই প্রেক্ষাগৃহে শাকিব খানের সঙ্গে টেক্কা দিতে হাজির হবেন এই জুটি।

এ বিষয়ে সিয়াম আহমেদ বলেছেন, ‘শুটিং শুরুর প্রায় ছয় মাস আগে থেকে কাজটির জন্য প্রস্তুতি নিচ্ছিলাম এবং সেটা শারীরিক ও মানসিক—দুইভাবেই। দর্শকদের নতুন কিছু দেওয়ার জন্যই সময় নিচ্ছিলাম। নিজেকে প্রস্তুত করে তবেই কাজে ফিরেছি।’

জানা গেছে, ‘জংলি’ সিনেমা পরিচালনা করছেন এম রাহিম। আজাদ খানের গল্পে ছবির চিত্রনাট্য করেছেন যৌথভাবে কলকাতার সুকৃতি সাহা ও মেহেদী হাসান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office