শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

সুদানে লড়াইরত দলগুলো দু‘ দিনের অস্ত্রবিরতিতে সম্মত

আন্তর্জাতিক ডেস্ক   |   শনিবার, ১৭ জুন ২০২৩   |   প্রিন্ট   |   ১০০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সুদানে লড়াইরত দলগুলো দু‘ দিনের অস্ত্রবিরতিতে সম্মত

সংগৃহীত ছবি

সুদানে লড়াইরত দলগুলো ‍দু‘ দিনের অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে। রোববার থেকে এ অস্ত্রবিরতি শুরু হচ্ছে।

‘স্কাই নিউজ এরাবিয়া টেলিভিশন চ্যানেল’ শনিবার এ খবর প্রচার করেছে। খবর বার্তা সংস্থা তাস’র।

সামরিক সূত্রের বরাত দিয়ে স্কাই নিউজ বলেছে, মানবিক কারণে সুদানের সেনাবাহিনী ও দেশটির বিশেষ টাস্কফোর্স রোববার ও সোমবার অস্ত্রবিরতি পালনে সম্মত হয়েছে।

তবে অস্ত্রবিরতির শর্তাবলী এবং চুক্তির প্রস্তুতির প্রক্রিয়ার সাথে জড়িত সম্ভাব্য মধ্যস্থতাকারীদের সম্পর্কে কিছু জানা যায়নি।

উল্লেখ্য, সুদানে সেনা প্রধান আব্দেল ফাত্তাহ আল বুরহানের অনুগত বাহিনী এবং জেনারেল মোহাম্মদ হামদান দাগালো ওরফে হেমেদতির বাহিনীর মধ্যে গত ১৫ এপ্রিল থেকে সংঘাত চলছে। হামদান দাগালো সুদানের আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) নেতৃত্ব দিচ্ছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office