শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

সেন্টমার্টিনে নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু

জাতীয় ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   ১২২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সেন্টমার্টিনে নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু

সংগৃহীত ছবি

কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল পুনরায় শুরু হয়েছে। টেকনাফের দমদমিয়া জেটিঘাট থেকে আজ সকালে তিনটি জাহাজে ১ হাজার ৩০০ পর্যটক সেন্টমার্টিন ভ্রমণে গেছেন। ঘূর্ণিঝড় হামুনের কারণে দুই দিন বন্ধ থাকার পর এই রুটে জাহাজ চলাচল পুনরায় শুরু হলো।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী কে জানান, আজ সকাল থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজসহ সব ধরণের নৌযান চলাচলের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। ইউএনও জানান, জাহাজ চলাচল শুরু হওয়ায় সেন্টমার্টিনে স্বেচ্ছায় থেকে যাওয়া শতাধিক পর্যটক আজ ফিরতে পারবেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ টেকনাফের ট্রাফিক সুপারভাইজার মো. জহির উদ্দিন ভূঁইয়া বলেন, টেকনাফের দমদমিয়া জেটিঘাট থেকে আজ সকাল সাড়ে নয়টার দিকে ‘কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন’ জাহাজে ১৭৫ জন, ‘কেয়ারি সিন্দাবাদে’ ৩৬৭ ও ‘এমভি বার আউলিয়া’ জাহাজে করে ৭৬৮ পর্যটক সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণে গেছেন। জাহাজগুলো বেলা একটার মধ্যে সেন্টমার্টিন জেটিতে পৌঁছানোর কথা রয়েছে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ঘুর্ণিঝড়ের সতর্ক সংকেত জারির পরও শতাধিক পর্যটক স্বেচ্ছায় সেন্টমার্টিন দ্বীপে অবস্থান করছেন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আজ তাঁরা টেকনাফে ফিরতে পারবেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office