শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে ৯শ’ জনেরও বেশি অভিবাসী জড়ো হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক   |   শনিবার, ০৭ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   ২১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে ৯শ’ জনেরও বেশি অভিবাসী জড়ো হয়েছে

সংগৃহীত ছবি

পশ্চিম আফ্রিকা থেকে বেশ কয়েকটি নৌকায় পাড়ি দেওয়ার পর গত ২৪ ঘন্টায় ৯শ’ জনের বেশি অভিবাসী স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছে। শুক্রবার দেশটির সামুদ্রিক উদ্ধার পরিষেবা এই কথা জানিয়েছে।

ইতালির দ্বীপ ল্যাম্পেডুসায় সাম্প্রতিক অভিবাসীর আগমন বৃদ্ধির সংকট নিয়ে যখন ইউরোপীয় ইউনিয়নের নেতারা দক্ষিণ স্পেনের গ্রানাডায় বৈঠকে মিলিত হয়েছেন, তখনই ক্যানারী দ্বীপে অভিবাসীদের এই আগমন ঘটে।

স্পেনের মেরিটাইম রেসকিউ সার্ভিস জানিয়েছে, ক্যানারি দ্বীপপুঞ্জের সবচেয়ে ছোট এবং পশ্চিম দিকের এল হিয়োরোতে মোট ৫২৬ জনকে বহনকারী পাঁচটি নৌকা পৌঁছেছে।

আরও দু’টি নৌকা টেনেরিফে এবং তিনটি গ্রান ক্যানারিয়ায় পৌঁছেছে, যার মধ্যে নারী ও শিশুর সংখ্যা ৯০৮ জন।

শুক্রবার দিনের শেষ দিকে উদ্ধারকারী সংস্থার একজন মুখপাত্র বলেছেন, আরও দু’ট নৌকায় প্রায় ১৫০ জন যাত্রী নিয়ে এল হিয়েরো যাচ্ছিল।
শান্ত আবহাওয়ার সুযোগ নিয়ে আফ্রিকার উত্তর-পশ্চিম উপকূলে আটলান্টিক মহাসাগরে অবস্থিত দ্বীপপুঞ্জে লোকদের নিয়ে যাওয়ার জন্য পাচারকারীরা সক্রিয়। এতে সাম্প্রতিক দিনগুলোতে ক্যানারি দ্বীপগুলোতে অভিবাসীদের আগমন বৃদ্ধি পেয়েছে।

তাদের নিকটতম পয়েন্টে, দ্বীপগুলো মরক্কো থেকে ১০০ কিলোমিটার (৬০ মাইল) দূরে।

মঙ্গলবার ২৮০ অভিবাসী বহনকারী একটি নৌকা এল হিয়েরোতে নেমেছে। এটি একটি একক জাহাজে দ্বীপপুঞ্জে পৌঁছানোর বৃহত্তম সংখ্যা।
কর্মকর্তারা বলেছেন, গত সপ্তাহে ১২শ’র বেশি অভিবাসী ক্ষুদ্র দ্বীপে এসেছেন, যেখানে ১১,০০০ জন লোকের বাসস্থান। এর সামাজিক পরিষেবাগুলোকে ছাপিয়ে গেছে।

স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে ক্যানারি দ্বীপে ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ১৪,৯৭৬ অভিবাসীদের আগমন ঘটেছে। যা ২০২২ সালের একই সময়ের তুলনায় ১৯.৮ শতাংশ বেশী।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office