শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বামীর সঙ্গে ইচ্ছেপূরণ হলো স্পর্শিয়ার

বিনোদন ডেক্স   |   সোমবার, ০৮ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ১১৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

স্বামীর সঙ্গে ইচ্ছেপূরণ হলো স্পর্শিয়ার

সংগৃহীত ছবি

চলতি বছরের ভালোবাসা দিবসে বিয়ে করেছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। তার স্বামীর নাম সৈয়দ রিফাত নাওঈদ হোসেন। সিলেটের সন্তান তিনি। দেশের বাইরে থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করে বর্তমানে একটি মাল্টিন্যাশনাল সফটওয়্যার কোম্পানির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিয়ের পরপরই স্বামীকে নিয়ে ওমরাহ পালন করেছেন এই তারকা। রোববার (৭ এপ্রিল) বিকেলে স্বামী রিফাতের সঙ্গে একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন তিনি। যেখানে দুজনকে সৌদি আরবের মক্কা নগরীতে অবস্থিত পবিত্র কাবা শরিফের সামনে দেখা যায়।

ছবিটি প্রকাশ করে স্পর্শিয়া লিখেছেন ‘২০১৯ সালে প্রথম ওমরাহ হজ করি আম্মুর সাথে। ইচ্ছা ছিল বিয়ে করলে জামাইকে নিয়ে আসবো। আলহামদুলিল্লাহ আল্লাহ তা কবুল করেছেন। আমাদের বিবাহিত জীবনের একটি আশীর্বাদপূর্ণ শুরু।’

তিনি আরও লিখেছেন, ‘আমার জীবনের সবচেয়ে মূল্যবান দুই মানুষের সাথে ওমরাহ করা সবচেয়ে উল্লেখযোগ্য এবং পবিত্র অভিজ্ঞতা। কথায় আছে, আল্লাহর ডাক ছাড়া কাবা শরীফে যাওয়া যায় না। আমি তার দাওয়াত পেয়ে নিজেকে ধন্য মনে করি। আমি প্রার্থনা করি, আল্লাহ আমাদের সমস্ত পাপ ক্ষমা করে দিন এবং আমাদের হৃদয় সবার জন্য ভালোবাসা ও সমবেদনা দিয়ে পূর্ণ করুন।’

স্পর্শিয়া ছবিটি এখন পোস্ট করলেও তিনি ওমরাহ হজে গিয়েছিলেন গতমাসে। সে কথা উল্লেখ করে লিখেছেন, ‘দয়া করে মনে রাখবেন এই আবেগগুলি গভীর ব্যক্তিগত এবং আমি একজন অত্যন্ত ব্যক্তিগত মানুষ। পোস্ট করতে চাইনি কিন্তু ধর্মীয় মতামতের বিচার বা সমালোচনা না হোক এই আশায় প্রিয়জনদের সাথে শেয়ার করলাম।’

২০১১ সালে বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে অর্চিতা স্পর্শিয়ার মিডিয়ায় যাত্রা শুরু হয়। ‘আমাদের দেশটা স্বপ্নপূরী’ শিরোনামের জিঙ্গেলের সেই টেলিকম প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রে কাজ করে দর্শকের নজর কাড়েন তিনি।

উল্লেখ্য, শাকিব খানের সঙ্গে ‘নবাব এলএলবি’, তারিক আনাম খানের সঙ্গে ‘আবার বসন্ত’, আসাদুজ্জামান আবীরের সঙ্গে ‘কাঠবিড়ালী’সহ একাধিক চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন এই অভিনেত্রী।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office