শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

হাতে অস্ত্রোপচারের পর কেমন আছেন অমিতাভ?

বিনোদন ডেক্স   |   সোমবার, ১৫ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ২১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হাতে অস্ত্রোপচারের পর কেমন আছেন অমিতাভ?

সংগৃহীত ছবি

বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের হাতে অস্ত্রোপচার করা হয়েছে। নিজ ব্লগে এ খবর জানিয়েছেন অভিনেতা। বিষয়টি প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা গেছে।

অমিতাভ তার ব্লগে জানান, সম্প্রতি অক্ষয়ের সঙ্গে আইএসপিএল (ইন্ডিয়ান স্ট্রিন প্রিমিয়ার লিগ) একটি ক্রিকেট লিগের জন্য তিনি শুটিং করছিলেন। তখনই বলিউডের খিলাড়ির সঙ্গে নিজের হাতের অস্ত্রোপচার নিয়ে আলোচনা করেন বিগ বি। অমিতাভ তার ব্লগে অক্ষয়ের সঙ্গে শুটিং ফ্লোরের কিছু ছবি পোস্ট করেছেন। সেখানে অভিনেতার ডান হাতে ব্যান্ডেজ দেখা যাচ্ছে। তবে অভিনেতা তার অস্ত্রোপচার নিয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেননি।

অমিতাভ লেখেন, ‘সম্প্রতি আইএসপিএল-এ সবার সঙ্গে দেখা হলো। খুব কম সময়ের মধ্যেই আমাদের বন্ধু ও সতীর্থদের সঙ্গে দেখা করার সুযোগ হলো। অক্ষয়ও একটি টিমের মালিক। ওর সঙ্গে আমার হাতের অপারেশন নিয়েও কথা হলো।’ ওই ফটোশ্যুটে যে হৃতিক রোশন ও দক্ষিণী অভিনেতা সূর্যও ছিলেন, সে কথাও জানান অমিতাভ।

তবে এ অভিনেতা তার অস্ত্রোপচারের কথা প্রকাশ করতেই ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা গেছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন। তবে ভক্তদের একাংশের ধারণা, অমিতাভ এখন ভালো আছেন বলেই শুটিং করছেন।

কিছুদিন আগেই জানা যায়, অমিতাভ ‘আইএসপিএল’-এর মুম্বাই টিম কিনেছেন। অমিতাভ ছাড়াও সইফ আলি খান, কারিনা কাপুর খান, রামচরণের মতো তারকারা দল কিনেছেন। সম্প্রতি ‘কউন বনেগা ক্রোড়পতি’র একটি সিজন শেষ করেছেন অমিতাভ। চলতি বছরে অভিনেতার বেশ কিছু ছবি মুক্তি পাওয়ার কথাও রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office