শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

হাশিম আমলাকে টপকে ওয়ানডেতে গিলের নতুন রেকর্ড

খেলা ডেস্ক   |   সোমবার, ২৩ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   ১২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হাশিম আমলাকে টপকে ওয়ানডেতে গিলের নতুন রেকর্ড

সংগৃহীত ছবি

ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে দ্রুততম দুই হাজার রানের রেকর্ড গড়েছেন ভারতীয় ব্যাটার শুভমান গিল। এই মাইলফলকে পৌঁছতে গিল দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা হাশিম আমলাকে ছাড়িয়ে গেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে গতকাল ধর্মশালায় ব্যাটিংয়ে নেমে গিল নতুন এই রেকর্ড গড়েন।

ওয়ানডেতে দুই হাজার রানের মাইলফলক র্স্পশ করতে গিল খেলেছেন মাত্র ৩৮ ইনিংস, আমলার থেকে যা দুই ইনিংস ও পাকিস্তানী লিজেন্ড জহির আব্বাসের থেকে সাত ইনিংস কম। ৪৫ ইনিংসের মধ্যে এই মাইলফলক স্পর্শ করার তালিকায় শীর্ষ পাঁচে আরো আছেন কেভিন পিটারসেন, বাবর আজম ও রাসি ফন ডার ডুসেন।

দ্রুততম সময়ে ওয়ানডেতে ২০০০ রান করা পাঁচ ব্যাটার (ইনিংস অনুযায়ী) :

৩৮- শুভমান গিল
৪০- হাশিম আমলা
৪৫- জহির আব্বাস
৪৫- কেভিন পিটারসেন
৪৫- বাবর আজম
৪৫- রাসি ফন ডার ডুসেন

২৪ বছর বয়সী গিল ২০১৯ সালে ওয়ানডেতে অভিষেকের পর এ পর্যন্ত ৩৭টি ওয়ানডেতে ৬টি সেঞ্চুরি ও ১০টি হাফ সেঞ্চুরির ইনিংস খেলেছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office