শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

হিলারির আঘাতে লন্ডভন্ড ক্যালিফোর্নিয়া

আন্তর্জাতিক ডেস্ক   |   সোমবার, ২১ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ১৫৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হিলারির আঘাতে লন্ডভন্ড ক্যালিফোর্নিয়া

সংগৃহীত ছবি

গ্রীষ্মমন্ডলীয় ঝড় হিলারি রোববার মেক্সিকো থেকে ধেয়ে এসে ক্যালিফোর্নিয়ার উপকুলে আছড়ে পড়ে। এর প্রভাবে ভারী বৃষ্টিপাত হয়েছে।

যুক্তরাষ্টের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য ক্যালিফোর্নিয়ায় ব্যাপক প্রাণহানির ও বন্যার সম্ভাবনা দেখা দিয়েছে। ইতোমধ্যেই উপকূলীয় জনগণকে নিরাপদস্থানে সরিয়ে নেয়া হয়েছে। স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে কারণ, ক্যালিফোর্নিয়ার ওজাই শহরের কাছে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প ও অনুভূত হয়েছে। তবে ঘূর্ণিঝড় ও ভূমিকম্পে হতাহত অথবা ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।

রোববার মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া থেকে হিলারি ঘন্টায় ৩৫ কিলোমিটার বেগে উপদ্বীপের দিকে ধেয়ে আসছিল। রোববার বিকেলে ঘন্টায় ৬০ মাইল বেগে ক্যালিফোর্নিয়ার উপকুলে আঘাত হানে।

যুক্তরাষ্ট্রের ভূ-তাত্বিক জরীপ বিভাগ জানিয়েছে, ‘সোমবার পর্যন্ত বাজা ক্যালিফোর্নিয়া এবং যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমের কিছু অংশে বিপর্যয়ের এবং প্রাণ নাশের সতর্কতা জারি করা হয়েছে।’

লস অ্যাঞ্জেলসের মেয়র কারেন বাস সতর্ক করেছেন, ‘এটি একটি নজিরবিহীন আবহাওয়ার ঘটনা’

সমুদ্র সৈকতগুলো আগে থেকেই বন্ধ করে দেয়ার এবং লোকজনকে প্রয়োজনীয় পানি ও শুকনো খাবার মজুত রাখার ও নির্দেশ দেওয়া হয়েছিল। কিছু এলাকায় আকস্মিক বন্যা এমনকি টর্নেডো সতর্কতা জারি করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office