শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

হিলি স্থলবন্দরে ১২ আমদানিরকারক পেলেন আলু আমদানির অনুমতি

অর্থনীতি ডেক্স   |   বৃহস্পতিবার, ০২ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৭২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হিলি স্থলবন্দরে ১২ আমদানিরকারক পেলেন আলু আমদানির অনুমতি

সংগৃহীত ছবি

জেলার হিলি স্থলবন্দরে ১২ আমদানিকারক পেলেন ভারত থেকে আলু আমদানির অনুমতি। আমদানিকারকরা এই স্থলবন্দর দিয়ে সাড়ে ১২ হাজার টন আলু আমদানি করবেন।

হিলি স্থলবন্দর কাস্টমস বিভাগের উপ-কমিশনার বাইজিদ আহম্মেদ জানান, বাণিজ্য মন্ত্রণালয় দেশের বাজারে আলুর মূল্য লাগাহীন হারে বৃদ্ধি পাওয়ায় আলু আমদানি করা সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর মধ্যে ১৯ হাজার টন আলু আমদানি অনুমতি দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

তিনি বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আলু আমদানি অনুমতি দেয়ার পর হিলি স্থলবন্দরে ১২ জন আমদানিকারক সাড়ে ১২ হাজার টন আলু আমদানি করতে এল সি খুলেছেন। শিগগিরই এই স্থলবন্দর দিয়ে ভারত থেকে দেশে আলু প্রবেশ করবে। এছাড়া বেনাপোল ও সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে আমদানিকারকরা আলু আমদানি করবে। দেশে বাজার স্থিতি রাখতে সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

হিলি স্থলবন্দর পোর্ট উপ-সহকারী উদ্ভিদ সঙ্গ নিরোধ কর্মকর্তা ইউসুফ আলী বুধবার বিকেলে মোবাইল ফোনে জানান, দেশের বাজারে আলুর মূল্য স্বাভাবিক রাখতে ভারত থেকে আলু আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। বেশ কয়েকজন আমদানিকারক আইপির আবেদন করেন।

সেই আবেদনের প্রেক্ষিতে হিলি স্থলবন্দরের ১২ জন আমদানিকারককে সাড়ে ১২ হাজার টন আলু আমদানির আইপি দেওয়া হয়েছে। তারা দু-একদিনের মধ্যেই আলু আমদানির করতে পারবেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office