শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫ নভেম্বর থেকে ব্যাংকে লেনদেন সকাল ১০টা থেকে সাড়ে ৩টা

অর্থনীতি ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৩ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৯৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ফাইল ছবি

ব্যাংকের লেনদেন ও অফিস সময়সূচিতে পরিবর্তন আনলো বাংলাদেশ ব্যাংক। সকাল ১০টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত লেনদেন এবং ৫টা পর্যন্ত অফিস খোলা থাকবে।

১৫ নভেম্বর থেকে নতুন সময়সূচি কার্যকর হবে। বৃহস্পতিবার এ সংক্রান্ত নির্দেশনা ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে।

সাধারণত ব্যাংকে সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত লেনদেন ও ৬টা পর্যন্ত অফিস সময় থাকে। তবে বিদ্যুৎ -জ্বালানি সাশ্রয়ে সরকারি সিদ্ধান্তের কারণে ব্যাংকে বর্তমানে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অফিস এবং ৩টা পর্যন্ত লেনদেন চলছে।

সম্প্রতি সরকারি অফিস শুরু ও শেষের সময় ১ ঘণ্টা করে বাড়ানোর পর ব্যাংকগুলোর সূচিতে পরিবর্তনের সিদ্ধান্ত জানাল বাংলাদেশ ব্যাংক।

নতুন সিদ্ধান্ত কার্যকরের পর ব্যাংকের অফিস সময় এক ঘণ্টা কমবে। বর্তমানে অফিস শুরু ও শেষের সময় এক ঘণ্টা এগোলেও আগের মতোই অফিস সময় ৮ ঘণ্টা এবং লেনদেন সময় ৬ ঘণ্টা বহাল আছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office