শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬ সেকেন্ডের দৃশ্যের জন্য ছেলেকে হারান অভিনেত্রী!

বিনোদন ডেস্ক   |   রবিবার, ১২ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   ৯৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

তিন দশক আগের সেই সিনেমা। সেখানে ১৬ সেকেন্ডের একটি দৃশ্যে অভিনয়ের জন্য ছেলেকে নিজের কাছে রাখার অধিকার হারান হলিউড অভিনেত্রী শ্যারন স্টোন। সম্প্রতি এক পডকাস্টে বিষয়টি নিয়ে মুখ খোলেন তিনি। স্বীকার করলেন, এর জন্য দায়ী ‘বেসিক ইনস্টিঙ্কট’ ছবিতে তার অভিনীত ক্যাথরিন ট্রামেল চরিত্রটি।

দৃশ্যটিতে দেখা গিয়েছিল, পুলিশি জেরার সময় পায়ের ভাঁজ খুলে অন্য ভাবে বসছেন শ্যারন অভিনীত চরিত্রটি। তাতেই প্রকাশ্যে আসে তার নিম্নাঙ্গ। যে দৃশ্যটি বর্তমান সময়ের দর্শকের কাছেও চমক। কালজয়ী ছবিটি পরিচালনা করেছেন আমেরিকান নির্মাতা পল ভারহোভেন। এমন দৃশ্যে অভিনয় করে বাহবা পেলেও বেশ ভোগান্তি পোহাতে হয়েছে তার ব্যক্তিজীবনে।

শ্যারন বলেন, “আমি আমার সন্তানের ভরণপোষণের অধিকার হারিয়েছিলাম। বিচারক আমার সন্তানকে জিজ্ঞাসা করেছিলেন, ‘তুমি কি জানো, তোমার মা সেক্স মুভিতে কাজ করে?’এমন খারাপভাবে বলা হয়েছিল যে, বিচারব্যবস্থার প্রতি ঘৃণা জন্মেছিল। আমি কী ধরনের অভিভাবক, তা নির্ধারণ করার চেষ্টা চলেছে সিনেমার চরিত্র দিয়ে!”

তার কথায়, ‘এখন নিয়মিত পোশাকহীন দৃশ্যের শুটিং হয়। টেলিভিশনে এ ধরনের বড় বড় দৃশ্য থাকে। আপনারা মেরেকেটে ১৬ সেকেন্ডের জন্য আমার নগ্নতা দেখেছেন। যে কারণে আমি আমার সন্তানকে হারিয়েছি। উদ্বেগ, মানসিক যন্ত্রণা সামাল দিতে না পেরে শেষে চিকিৎসার দ্বারস্থ হয়েছি। এই আমার পরিণতি।’

শুধু তাই নয়, ‘বেসিক ইনস্টিঙ্কট’-এর মতো ছবিতে কাজ করেছেন বলে তাকে পুরুষ সহকর্মীদের কাছ থেকে অবজ্ঞা সইতে হয়েছে বলেও জানান। তিনি বলেন, ‘গোল্ডেন গ্লোব পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলাম ওই চরিত্রটিতে অভিনয় করে। যখন আমার নাম ডাকা হলো, অনেকে হাসাহাসি করছিলেন। আমি অপমানিত হয়েছিলাম। চরিত্রটিতে অভিনয় করা কত শক্ত কাজ ছিল, সে ব্যাপারে কারো ধারণা আছে?’

শ্যারন তার স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন করেন ২০০৩ সালে। তিনি চেয়েছিলেন সন্তানের পূর্ণ অধিকার। সেই অধিকার তিনি পাননি, পেয়েছিলেন শুধু সন্তানের সঙ্গে দেখা করবার অধিকার। অভিনেত্রী জানান, পরের বছর তাকে হাসপাতালে ভর্তি হতে হয় হৃদযন্ত্রের সমস্যা নিয়ে। বিচারকের কথাগুলো ভীষণ আঘাত করেছিল তাকে। তার কথায়, ‘আমি আদালতে মানসিকভাবে নিগৃহীত হয়েছিলাম।’

২০০০ সালে শ্যারন ও তার প্রাক্তন স্বামী ফিল ব্রনস্টেইন দত্তক নেন ছেলে রোয়ানকে। ২০০৪ সালে সন্তানকে কাছে রাখার অধিকার হারান অভিনেত্রী। শ্যারনের দাবি, ১৯৯২ সালে ইরোটিক থ্রিলার ছবিতে কাজ করার ফল সেটি। সন্তানকে কাছে পাওয়ার অধিকার থেকে তাকে বঞ্চিত করার ক্ষেত্রে অস্ত্র হয়ে দাঁড়িয়েছিল অভিনয়। বর্তমানে তার সেই ছেলের বয়স ২২ বছর।

সূত্র : ফক্স নিউজ

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office