শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

১ কোটি ২৫ লাখ লিটার সয়াবিন তেল কিনছে টিসিবি

অর্থনীতি ডেস্ক   |   বুধবার, ১৭ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ১৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

সারাদেশের এক কোটি ফ্যামিলি কার্ডধারীদের স্বল্পমূল্যে সরবরাহ করার জন্য বাংলাদেশ ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ১ কোটি ২৫ লাখ লিটার সয়াবিন তেল ও ৫ হাজার টন মসুর ডাল কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। ২৬০ কোটি টাকারও বেশি মূল্যের এসব পণ্য বেসরকারি খাতের বিভিন্ন কোম্পানি থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে কিনবে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থাটি।

বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল বারিক জানান, একটি লটে ১৭৩ টাকা ৯৫ পয়সা লিটার দরে সুপারঅয়েল রিফাইনারি লিমিটেড থেকে ৫৯.৫৮ কোটি টাকায় ৪০ লাখ লিটার সয়াবিন তেল কেনার প্রস্তাব অনুমোদন করেছে কমিটি।

অপর একটি লটে ১৭১ টাকা লিটার দরে ১৪৫.৩৫ কোটি টাকা ব্যয়ে ৮৫ লাখ লিটার সয়াবিন তেল কেনার প্রস্তাব অনুমোদন পেয়েছে। এর মধ্যে ২০ লাখ টন সয়াবিন সরবরাহ করবে শুন শিং এডিবল অয়েল, ৩৫ লাখ লিটার সয়াবিন তেল সরবরাহ করবে বসুন্ধরা মাল্টিফুড লিমিটেড এবং বাকি ৩০ লাখ লিটার দেবে সিনহা এডিবল অয়েল।

এছাড়া ১১১ টাকা কেজি দরে বেশ কয়েকটি কোম্পানির কাছ থেকে ৫ হাজার টন মসুর ডাল কিনবে টিসিবি। এতে ব্যয় হবে ৫৫.৫০ কোটি টাকা।

এছাড়া, কাতার ও সৌদি আরব থেকে জি টু জি ভিত্তিতে এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো) থেকে ১ লাখ ২০ হাজার টন ইউরিয়া সার কেনার প্রস্তাব অনুমোদন করেছে কমিটি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office