শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন বোল্ট

খেলা ডেস্ক   |   শনিবার, ১৪ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   ২১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন বোল্ট

সংগৃহীত ছবি

বাংলাদেশের বিপক্ষে শুক্রবার বিশ্বকাপের ম্যাচে ক্যারিয়ারের ২০০তম ওয়ানডে উইকেট দখলের মাইলফলক অর্জন করেছেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট। দারুন এই অর্জনের পর বোল্ট বলেছেন, ‘এটা চমৎকার এক অনুভূতি।’

৩৪ বছর বয়সী বোল্ট ইনিংসের ৩৮তম ওভারে তাওহিদ হৃদয়কে (১৩) এক্সট্রা কভারে মিচেল স্যান্টনারের ক্যাচের মাধ্যমে সাজঘরের পথ দেখান।

১০৭তম ওয়ানডেতে নিউজিল্যান্ডের ষষ্ঠ বোলার হিসেবে ৫০ ওভারের ফর্মেটে বোল্ট ২০০ উইকেট দখলের কৃতিত্ব দেখালেন। এর আগে বোল্ট বাংলাদেশী ওপেনার লিটন দাসকে ইনিংসের প্রথম বলে আউট করে ১৯৯তম উইকেট দখল করেছিলেন।

নির্ধারিত ১০ ওভারে ৪৫ রানে বোল্ট নিয়েছেন ২ উইকেট। প্রথমে ব্যাটিং থেকে বাংলাদেশ ৯ উইকেটে ২৪৫ রান সংগ্রহ করে। বোল্ট বলেছেন, ‘প্রতিদিনই বড় স্ক্রিনে ম্যাচের আগে ২০০ উইকেটের বিষয়টি যখন দেখানো হয় তখন এর প্রতি মনোযোগ চলে যায়। শেষ পর্যন্ত সেই কৃতিত্ব অর্জন করতে পারাটা সত্যিই বিশেষ কিছু। ওয়ানডে ক্রিকেট আমি সবসময়ই উপভোগ করি। তৃতীয় বিশ^কাপ খেলতে আসাটা আমার জন্য সৌভাগ্যের। একইসাথে দলের জন্য কিছু করতে পারাও আনন্দের।’

গতকাল চেন্নাইয়ে প্রথমে ব্যাটিং থেকে ৯ উইকেটে বাংলাদেশের করা ২৪৫ রানের জবাবে নিউজিল্যান্ড ৪২.৫ ওভাওে ২ উইকেটে ২৪৮ সংগ্রহ করে ৮ উইকেটের জয় নিশ্চিত করেছে।

২০১৫ সালে অবসর নেয়া স্পিন বোলার ড্যানিয়েল ভেট্টরি ২৯৭ উইকেট দখল করে নিউজিল্যান্ডের সর্বোচ্চ উইকেট শিকারি বোলারের তালিকায় শীর্ষে রয়েছে। ২০০ উইকেট দখল করে ক্রিস কেয়ানর্সের সাথে এই তালিকায় এখন সমান সংখ্যক উইকেট দখলের কৃতিত্ব দেখালেন বোল্ট।

২০১১ সালে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করা বোল্ট টেস্টে ৩১৭ ও চি-টোয়েন্টিতে ৭৪ উইকেট দখল করেছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office