শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

২৭ বছর পর বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা হবে ভারতে!

বিনোদন ডেস্ক   |   রবিবার, ১১ জুন ২০২৩   |   প্রিন্ট   |   ৯৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

২৭ বছর পর বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা হবে ভারতে!

সংগৃহীত ছবি

দীর্ঘ ৭১ বছর ধরে আয়োজিত হয়ে আসছে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার দিকেই বছরের পর বছর ধরে তাকিয়ে থাকেন বিভিন্ন দেশের সুন্দরীরা। এবারও তার ব্যতিক্রম নয়। তবে চমক হলো, দীর্ঘ ২৭ বছর পর ভারতে আয়োজিত হতে যাচ্ছে এই প্রতিযোগিতা। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সেই খবর।

শুক্রবার (৯ জুন) সামনে আসে এই তথ্য। এবারের প্রতিযোগিতায় অংশ নিতে নাম দিয়েছেন মোট ১৩০টি দেশের সুন্দরীরা। ১৯৫১ সাল থেকে শুরু হয় এই প্রতিযোগিতা। রাতারাতি তা ভাইরাল হয়েছিল গোটা বিশ্বে। এই খেতাব ভারতেও কম আসেনি। ঐশ্বরিয়া রায় বচ্চন থেকে শুরু করে প্রিয়াঙ্কা চোপড়া, মানসী চিল্লার, তিনজন জিতেছেন এই খেতাব। কেবল রূপ নয়, বিচার করা হয় গুণ, উপস্থিত বুদ্ধি ও লক্ষ্য।

সব মিলিয়ে বিচারকদের নজরে যিনি সেরা, তিনিই সেই বছরের বিশ্বসুন্দরী খেতাব জিতে নিয়ে থাকেন। চলতি বছর শেষেই এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। দীর্ঘদিন পর ভারতের বুকে এই প্রতিযোগীতা ফেরায় হাসি ফিরল অনেকের মুখেই।

২৭ বছর আগে ভারতে অনুষ্ঠিত হয়েছিল বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা। এবার গালা ইভেন্টের জন্য বেশ অন্যস্বাদের অন্য মাপের প্রস্তুতি নিচ্ছে ভারত। ৮ জুন এই সিদ্ধান্ত নেওয়া হয়। নয়া দিল্লিতে এক বৈঠক শেষে তা মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়।

এই প্রতিযোগিতা ও সংস্থার চেয়ারপার্সন এবং সিইও মিস জুলিয়া মোর্লে জানান, তিনি ৩০ বছর আগে ভারতে এসেছিলেন, তখনই ভারতে বেশ পছন্দ হয়েছিল তার।

এদিকে ২০২২ সালের বিশ্বসুন্দরী হয়েছিলেন ক্যারোলিনা বিলাস্কা, এদিনের বৈঠকে তিনিও উপস্থিত ছিলেন। চলতি বছর দেশের অন্যতম বিগ ইভেন্ট হতে চলেছে এটি। ভারতীয় প্রতিযোগিদের দিকে তাকিয়ে অনুরাগীরা। দেশের বুকে এই খেতাব জয়ের আশা দেখে থাকেন সবাই। তাই এবার মিস ওয়ার্ড কে হতে চলেছেন, তা নিয়ে ভারতের মধ্যে উত্তেজনার পারদ খবর প্রকাশ্যে আসা মানেই তুঙ্গে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office