শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

৪ বছর পর কলকাতার কনসার্টে জেমস, কবে গাইবেন রকস্টার?

বিনোদন ডেক্স   |   শনিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ২২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

৪ বছর পর কলকাতার কনসার্টে জেমস, কবে গাইবেন রকস্টার?

সংগৃহীত ছবি

লিখতে পারি না কোনো গান…, লেইস ফিতা.. ভিগি ভিগি রাতো মে…। গানের লিরিক শুনে বুঝতে পারছেন কার কথা বলা হবে। হ্যাঁ, পাঁচ বছর পর কলকাতায় আসছেন রকস্টার মাহফুজ আনাম জেমস। কলকাতার ভক্তরা জেমসের সেই দরাজ কণ্ঠে মাতোয়ারা হওয়ার সুযোগ পাচ্ছে।

বাংলাদেশ তো বটেই, পশ্চিমবঙ্গেও জেমসের ভক্ত-অনুরাগীর সংখ্যা কম নয়। কলকাতায়ও তার অনুষ্ঠান থাকলে বাংলাদেশের মতোই উন্মাদনা তৈরি হয়। কিন্তু বেশ কয়েক বছর কলকাতাবাসীর তার লাইভ অনুষ্ঠান দেখার সুযোগ হয়নি ভক্তদের। চার বছর পর জেমসের ভক্তদের জন্য সুখবর। আগামী ৩ মার্চ কলকাতায় আসছেন তিনি। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠান করবেন নগর বাউল।

‘পুজোওয়ালাদের গান-পুজো’ শীর্ষক এই কনসার্টের আয়োজন করছে ফোরাম ফর দুর্গোৎসব। ইতোমধ্যে ফেসবুকে পেজে কনসার্টের পোস্টার শেয়ার করেছে আয়োজক সংস্থা। জেমস ছাড়াও ওইদিন অনুষ্ঠান করবে কলকাতার ব্যান্ড ‘ফসিলস’। ওইদিন বিকেল ৫টা থেকে মধ্যরাত পর্যন্ত চলবে অনুষ্ঠান।

জেমস মানেই তারুণ্যের উন্মাদনা। আবার গানের সুরে আকাশের কাছে তিনি জানতে চান মায়ের কথা। তার গানেই বাবাকেও কত রাত না দেখার দুঃখও উঠে আসে। ৫৯ বছর বয়সী রকস্টারের গানের জোয়ারে ভাসে এপার-ওপার দুই বাংলার শ্রোতারা।

বাংলাদেশি সিনেমায় জেমসের গান বেশ জনপ্রিয়। দু’বার তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। শুধু দেশীয় প্লেব্যাক নয়, বলিউডেও রাজত্ব করেছেন এই রক তারকা। বলিউডেও জেমসের ভক্তের সংখ্যা কম নেই। একসময় টানা বলিউডের গানও গেয়েছেন তিনি। ভিগি ভিগি, আলবিদা কিংবা চাল চালের মতো হিন্দি গান শ্রোতাদের মনে আলাদা জায়গা করে নিয়েছিল।

এক সময় নিয়মিত কলকাতাবাসীর জেমসের কনসার্ট দেখার সুযোগ হতো। কিন্তু বিভিন্ন কারণে আজকাল কলকাতায় খুব একটা অনুষ্ঠান করেন না তিনি। চার বছর পর রকস্টার ফের মাতাবেন নেতাজি ইন্ডোর। ঘটনাচক্রে ফসিলসের লিড সিংগার খোদ রূপম ইসলামও জেমসের একনিষ্ঠ ভক্ত। একই মঞ্চে দুই বাংলার দুই তারকার সুরের বন্ধনের সাক্ষীও হবেন কলকাতাবাসী। তাই তো আয়োজকেরা কনসার্টের ট্যাগ লাইন রেখেছে ‘দুই বাংলার মেলবন্ধন’।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office