শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

৫ নিয়ম মানলে পরিশ্রম ছাড়াই ঝরবে ওজন

লাইফস্টাইল ডেক্স   |   শনিবার, ১১ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৭৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

৫ নিয়ম মানলে পরিশ্রম ছাড়াই ঝরবে ওজন

সংগৃহীত ছবি

সুস্থ থাকতে হলে ওজন নিয়ন্ত্রণে রাখা জরুরি। রোগবালাইয়ের ঝুঁকি কমাতে ওজন কমানোর পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা। ওজন ঝরাতে চাইলেও কেউ সময়ের অভাবে আবার অনীহার কারণে শরীরচর্চা এড়িয়ে চলেন। ওজন ঝরানোর ইচ্ছা থাকলেও পরিশ্রম করতে নারাজ? জেনে নিন— কয়েকটি নিয়ম মানলে পরিশ্রম ছাড়াই কমানো যাবে ওজন।

১) পানি খাওয়া: পুষ্টিবিদেরা রোজ নিয়ম করে আড়াই থেকে তিন লিটার পানি খাওয়ার পরামর্শ দিলেও অনেকেই সেই নিয়ম মানেন না। ওজন নিয়ন্ত্রণে রাখতে ঘন ঘন পানি খাওয়ার অভ্যাস করুন। ভাজাপোড়া খাওয়ার ইচ্ছা হলেই পানি খেয়ে নিন। এতে ভুলভাল খাওয়ার ইচ্ছা কমবে।

২) পরিমাণ বুঝে খাওয়া: ওজন ঝরাতে অনেকেই না খেয়ে থাকেন। এই অভ্যাস স্বাস্থ্যকর নয়। সবই খান তবে পরিমাণ বুঝে। বড় থালা ও বাটির বদল ছোট থালা-বাটি ব্যবহার করুন।

৩) ফাইবারজাতীয় খাবার: রোজের ডায়েটে বেশি করে ফাইবারসমৃদ্ধ খাবার রাখুন। ফল, শাকসবজি, ড্রাই ফ্রুট্‌স, গ্রিক ইয়োগার্ট বেশি করে খেতে হবে। এর ফলে পেটও ভরা থাকে আর হজমও ভাল হয়।

৪) পর্যাপ্ত ঘুম: ওজন কমিয়ে রোগা হওয়ার দ্রুততম উপায় হল পর্যাপ্ত ঘুম। অনেকের ধারণা, বেশি ঘুমলে মোটা হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। কিন্তু বিষয়টি আসলে সম্পূর্ণ উল্টো। কম ঘুম হলে বরং বাড়তে পারে ওজন। এক জন প্রাপ্তবয়স্ক মানুষের দিনে অন্তত ৭-৮ ঘণ্টা ঘুম প্রয়োজন। ওজন কমাতে নিয়মিত শরীরচর্চা, পরিমাণ মতো খাওয়াদাওয়ার পাশাপাশি ঘুমোনোটাও কিন্তু অত্যন্ত জরুরি।

৫) অন্যান্য শারীরির ক্রিয়াকলাপে নজর: ওজন কমাতে নিয়মিত শরীরচর্চা করা জরুরি। কিন্তু সেই সময় না পেলেও নিয়ম করে হাঁটাচলা করতে হবে। এই যেমন অফিসে লিফ্‌টে না উঠে সিঁড়ি ভেঙে উঠলেন, ঘরের টুকিটাকি জিনিস অনলাইনে না কিনে খানিক হেঁটে গিয়ে মোড়ের দোকান থেকে নিয়ে এলেন। জিমে যাওয়া শরীরচর্চা করার একমাত্র পথ নয়। তার বদলে নাচ করতে পারেন, সাঁতার কাটতে পারেন, সাইকেল চালাতে পারেন— তাতেও ওজন কমে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office