শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

৮০ বছর বয়সেও শাহরুখের সঙ্গে প্রেম করতে চান রানী মুখার্জি

বিনোদন ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৬ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ৯২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

৮০ বছর বয়সেও শাহরুখের সঙ্গে প্রেম করতে চান রানী মুখার্জি

সংগৃহীত ছবি

৮০ বছর বয়সেও শাহরুখের সঙ্গে অনস্ক্রিন প্রেম করতে চান বলিউডপাড়ার জনপ্রিয় নায়িকা রানী মুখার্জি।

অভিনেত্রী জানিয়েছেন, তিনি যখন ৮০ বছর বয়সেও শাহরুখ খানের সঙ্গে পর্দায় রোম্যান্স করতে পারেন। অভিনেত্রীর কথায়, ‘আমি ৮০ বছর বয়স পর্যন্ত শাহরুখের সঙ্গে অনস্ক্রিন রোম্যান্স করতে চাই, তখন ওর ৯৫ বছর বয়স হবে।’ একই সঙ্গে তিনি বলেন, ‘আমি সুন্দর এবং ম্যাচিওর প্রেম কাহিনি করতে চাই শাহরুখের সঙ্গে।’

কেবল অনস্ক্রিন নয়, অফস্ক্রিনেও শাহরুখ-রানীর বন্ধুত্ব অটুট আছে এখনো। শাহরুখ কিছুদিন আগে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’র প্রশংসা করে টুইট করেছিলেন। তিনি লিখেছেন, ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ের পুরো টিমের কী অসাধারণ প্রচেষ্টা। আমার রানী কেন্দ্রীয় চরিত্রে জ্বলজ্বল করছেন, যেমনটা একজন রানীই পারেন।’

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে সত্য ঘটনা অবলম্বনে বহুল প্রতীক্ষিত বলিউড চলচ্চিত্র ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’। রানী মুখার্জি অভিনীত এই সিনেমাটি বরাবরের মতোই সকলের মন কেড়েছে। এক বাঙালি মায়ের লড়াইকে অনবদ্য রূপে অনস্ক্রিন ফুটিয়ে তুলেছেন তিনি। তার অভিনয়ের অকুণ্ঠ প্রশংসা করেছেন স্বয়ং কিং খান শাহরুখ খান। বক্স অফিসে খুব প্রভাব ফেলতে না পারলেও ‘মার্দানি’ খ্যাত অভিনেত্রীর এই সিনেমায় অভিনয় সবার মন জয় করে নিয়েছে। এই চলচ্চিত্রে তার সঙ্গে হেসেছেন দর্শকরা, কেঁদেছেনও।

এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে জিজ্ঞেস করা হয় তিনি শাহরুখের সঙ্গে অভিনয় করতে চান কি না? উত্তরে অভিনেত্রী বলেন, তিনি চান লেখকরা যেন একটা পরিণত প্রেমের গল্প আনেন তাদের কাছে। আর সেই গল্পে তিনি শাহরুখের বিপরীতে অভিনয় করতে চান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office