শিরোনাম
কুলাউড়ায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন ও বিক্রির অপরাধে জরিমানা, ২০ জনের বিরুদ্ধে মামলা প্রথম প্রান্তিকে ওয়ালটনের বিক্রয় বেড়েছে, ২২৪.৭৪ কোটি টাকা মুনাফা অর্জিত ডিসেম্বরের আগে মালয়ে‌শিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার পাটপণ্যের রপ্তানি বাড়াতে এসএমই উদ্যোক্তাদের সঙ্গে কাজ করবে ট্রাইসেগ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত ঢাকা মেডিকেলে দালাল চক্রের ১১ সদস্য আটক, ৭ জনের কারাদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী রমজানের বাজার সামলাতে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের রোহিঙ্গাবিষয়ক প্রতিনিধিদের সাক্ষাৎ

৮৫ কোটির ‘ডানকি’র মুক্তির আগেই আয় ১০০ কোটি!

বিনোদন ডেক্স   |   রবিবার, ২৬ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ২০৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

৮৫ কোটির ‘ডানকি’র মুক্তির আগেই আয় ১০০ কোটি!

সংগৃহীত ছবি

যেখানে বলিউড বাদশাহ শাহরুখ খানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‘জওয়ান’ সিনেমার বাজেট ছিল ৩০০ কোটি। সেখানে একই নায়কের পরবর্তী সিনেমা ‘ডানকি’র বাজেট নাকি মাত্র ৮৫ কোটি!

শুনতে অবাক লাগলেও ঠিক এই বাজেটেই নির্মাণ করা হয়েছে রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’। যে সিনেমার জন্য শাহরুখ পারিশ্রমিক হিসেবে নিয়েছেন মাত্র ২৮ কোটি রুপি।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া ও পিঙ্কভিলার তথ্যানুসারে, শাহরুখের সর্বশেষ ৬টি সিনেমার মধ্যে ডানকির বাজেট সবচেয়ে কম। তার অভিনীত ‘জব হ্যারি মেট সেজল’ সিনেমার বাজেট ছিল ৯০ কোটি রুপি। ‘রইস’ সিনেমার বাজেট ছিল ৯০-৯৫ কোটি রুপি। ‘জিরো’ সিনেমার বাজেট ছিল প্রায় ২০০ কোটি রুপি। ‘পাঠান’ নির্মাণে ব্যয় হয়েছে ২৪০ কোটি রুপি এবং ‘জওয়ান’ সিনেমার বাজেট ছিল ৩০০ কোটি রুপি। আর ‘ডাঙ্কি’ সিনেমার বাজেট ৮৫ কোটি রুপি।

যদিও ডানকির এই বাজেটের মধ্যে তারকাদের পারিশ্রমিক অন্তর্ভুক্ত নেই। তবে পিঙ্কভিলা অনুমান করছে, সকলের পারিশ্রমিক অন্তর্ভুক্ত করলেও ডানকির বাজেট ১২০ কোটি রুপির বেশি হবে না।

এদিকে মুক্তির আগেই ডানকির ওটিটি বা টেলিভিশন চ্যানেল স্বত্ত্ব ১০০ কোটি রুপিতে (বাংলাদেশি মুদ্রায় ১৩২ কোটি ৪২ লাখ টাকার বেশি) বিক্রি হয়েছে। বলা যায়, মুক্তির আগেই বাজেটের বেশি আয় করে ফেলেছে শাহরুখের নতুন এই সিনেমা। বক্স অফিস বিশ্লেষকরা দাবি করেছেন— জওয়ান, পাঠানের মতো ডানকি সিনেমাটিও হাজার কোটি রুপির মতো আয় করবে।

প্রসঙ্গত, আগামী ২২ ডিসেম্বর ভারতে মুক্তি পাবে ডানকি। তার একদিন আগে মুক্তি পাবে বিশ্বজুড়ে। শাহরুখ ছাড়াও এ সিনেমায় আরও অভিনয় করেছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, সুনীল গ্রোভার, বোমান ইরানি প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office