শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

৬ অক্টোবর জাতীয় ফার্নিচার মেলা শুরু

অর্থনীতি ডেস্ক   |   সোমবার, ০৩ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   ৮০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

দুই বছর পর আবারও শুরু হচ্ছে দেশীয় ফার্নিচার শিল্পের সবচেয়ে বড় আয়োজন ১৭তম জাতীয় ফার্নিচার মেলা। আগামী ৬ অক্টোবর রাজধানীর বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে মেলা শুরু হয়ে চলবে ১০ অক্টোবর পর্যন্ত।

গত শনিবার মেলা উপলক্ষে আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজকরা।

মেলায় হাতিল, আখতার, নাভানা, পারটেক্স, রিগ্যাল, নাদিয়া, ব্রাদার্সসহ ৩৪টি প্রতিষ্ঠানের ১৮২টি স্টল থাকবে।

আয়োজকরা জানান, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। বিশেষ অতিথি থাকবেন ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও এফবিসিসিআইর পরিচালক কেএম আকতারুজ্জামান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফার্নিচার শিল্প মালিক সমিতির চেয়ারম্যান সেলিম এইচ রহমান, মহাসচিব মো. ইলিয়াস সরকার, ভাইস চেয়ারম্যান, আহ্বায়ক মেলা কমিটি, আলহাজ শেখ আব্দুল আউয়াল এবং সাংগঠনিক সম্পাদক এ করিম মজুমদার।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office