শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

চিনির আমদানি পর্যাপ্ত, সরবরাহে ঘাটতি নেই

অর্থনীতি ডেস্ক   |   রবিবার, ২৩ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   ৮৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

চলতি বছরের এ পর্যন্ত ১৬ লাখ ৫০ হাজার মেট্রিক টন চিনি আমদানি হয়েছে। আমদানির অপেক্ষায় রয়েছে আরও এক লাখ টন। গতবছর যেখানে ১৭ লাখ টন চিনি আমদানি হয়েছিল। ফলে চিনির সরবরাহে কোনো ঘাটতি নেই। একটু তদারকি করলে চিনির বাজার স্বাভাবিক হবে। আজ রোববার এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

জানা গেছে, বাংলাদেশ ব্যাংক কয়েকটি ব্যাংকের এলসির তথ্য এবং বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলে জানতে পেরেছে মার্কিন ডলারের বর্তমান মূল্য বিবেচনায় প্রতি কেজি চিনি আমদানিতে খরচ হচ্ছে ৬৭ টাকার কম। অথচ তা বিক্রি করা হচ্ছে ১১০ টাকা পর্যন্ত দরে। আবার কৃত্রিম সঙ্কট তৈরি করা হচ্ছে। এরকম পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংক বিবৃতি দিয়েছে। বাজারে কোনো পণ্যের সঙ্কট দেখা দিলে কেন্দ্রীয় ব্যাংক নীতি সহায়তা দিলেও এভাবে বিবৃতি দিতে দেখা যায় না।

বাংলাদেশ ব্যাংকের বিবৃতিতে বলা হয়েছে, ‘গত বছরের তুলনায় চলতি বছরে চিনি সরবরাহে কোনো ঘাটতি নেই। অচিরেই আরও এক লাখ টন চিনি আমদানি করা হচ্ছে। একটু তদারকি করলে চিনির বাজার স্বাভাবিক হবে বলে আমরা আশাবাদী।’

জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আবুল কালাম আজাদ বলেন, ‘গত বছরের তুলনায় এবার চিনির আমদানি বেশি রয়েছে। সরবরাহে কোনো ঘাটতি নেই। ফলে একটু তদারকি করলেই চিনির বাজার স্বাভাবিক হবে বলে আমরা আশা করি।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office