শিরোনাম
প্রাণিজ ও কৃষিপণ্যের বাণিজ্য সম্প্রসারণে মালয়েশিয়ার আগ্রহ সোনালী ব্যাংকের পাঁচ শাখার ঋণসীমা তুলে নিল বাংলাদেশ ব্যাংক নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার : তথ্য উপদেষ্টা জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব

ফোহটেম’র ৭ম আন্তর্জাতিক বিজনেস জিনিয়াস বাংলাদেশ সফলভাবে সম্পন্ন

অর্থনীতি ডেস্ক   |   মঙ্গলবার, ০১ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৮৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

‘ব্যবসায় শিক্ষার মঞ্চে উচ্চারিত হোক হোটেল ও পর্যটন শিল্পের জয়গান’ এ স্লোগানকে সামনে রেখে গত শুক্রবার (২৮ অক্টোবর) থেকে রোববার (৩০ অক্টোবর) ‘৭ম আন্তর্জাতিক বিজনেস জিনিয়াস বাংলাদেশ’ প্রতিযোগিতা ও উৎসবের আয়োজন করে ফেডারেশন অব হসপিটালিটি, ট্যুরিজম অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট (ফোহটেম) এবং বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি)।

অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর ছিল ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এতে মিডিয়া পার্টনার ছিল । আয়োজন সহযোগী হিসেবে ছিল সেন্টার ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অ্যান্ড কো-অপারেশন, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, হলিডে ইন ঢাকা সিটি সেন্টার হোটেল এবং জাতীয় বিতর্ক সংগঠন বাংলাদেশ ডিবেট ওয়ারিয়রসসহ অনেকে।

অনুষ্ঠানটির উদ্বোধন, স্কিল ডেভেলপমেন্ট বিষয়ক কর্মশালা, ক্যারিয়ার প্ল্যানিং সেমিনার, বিভিন্ন ধরনের প্রতিযোগিতা ও উৎসব ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। গ্র্যান্ড ফাইনাল ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান হয় দ্য ওয়েস্টিন ঢাকা হোটেলে। এবারের বিষয়বস্তু ছিল ব্যবসায় শিক্ষা, হোটেল ও পর্যটন শিল্প। বিচারক হিসেবে ছিলেন বিভিন্ন কর্পোরেট ব্যক্তিত্ব, হোটেলিয়ার, শেফ এবং পর্যটন বিষয়ক পেশার গুরুত্বপূর্ণরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিজিবি ও ফোহটেম সভাপতি এম এ নাহিয়ান। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) বোর্ড সদস্য প্রফেসর ড. আবু তাহের, গেস্ট অব অনার হিসেবে ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য (ইনচার্জ) প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া। এতে সভাপতিত্ব করেন বিজিবি ও ফোহটেম’র প্রধান উপদেষ্টা এম আব্দুল্লাহ আল মামুন।

গ্র্যান্ড ফাইনাল ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি গ্লোবাল টেলিভিশনের সিইও এবং এডিটর ইন চীফ সৈয়দ ইশতিয়াক রেজা, গেস্ট অব অনার হিসেবে ছিলেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের এনএইচটিটিআই’র ফুড অ্যান্ড বেভারেজ বিভাগের প্রধান জাহিদা বেগম। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের সিইও সাখাওয়াত হোসেন।

বিজনেস আইডিয়া প্রেজেন্টেশন কম্পিটিশনে যৌথভাবে চ্যাম্পিয়ন হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যৌথ দল এবং ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)। রানার আপ হওয়ার গৌরব অর্জন করে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি। অনুষ্ঠানে পার্টনার হিসেবে ছিল , দ্য ওয়েস্টিন ঢাকা হোটেল, হলি ডে ইন হোটেল, এইচএসবিসি ব্যাংক, এন এস আইল্যান্ড রিসোর্ট, নন্দিনী হোটেল, আর.বি.এন এডুকেশন, দ্য এলিট রেসিডেন্স, বুক মাই রুম, কসমস হলিডে, এইচ বি এভিয়েশনসহ অন্যান্য প্রতিষ্ঠান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office