শিরোনাম
বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী

অর্থনৈতিক অঞ্চলে ৫০ শিল্প ও অবকাঠামোর উদ্বোধন ২০ নভেম্বর

অর্থনীতি ডেস্ক   |   বুধবার, ০২ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৮২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) অধীন অর্থনৈতিক অঞ্চলের ৫০টি শিল্প কারখানা ও অবকাঠামোর উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান হবে আগামী ২০ নভেম্বর। উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল মঙ্গলবার বেজার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী এসব শিল্প ও অবকাঠামোর উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা ছিল। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ওই দিনের অনুষ্ঠান স্থগিত করা হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে চারটি শিল্পের বাণিজ্যিক কার্যক্রম উদ্বোধন হবে। শ্রীহট্ট ইজেডে উদ্বোধন হচ্ছে ডাবল গ্লেজিংয়ের কারখানা। এছাড়া বেসরকারি ইজেডে আরও ৯টি শিল্প ইউনিটের উৎপাদন শুরু হচ্ছে।

এছাড়াও ২৯টি শিল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। বঙ্গবন্ধু শিল্প নগর, জামালপুর ও শ্রীহট্ট ইজেড এবং সাবরাং ট্যুরিজম পার্কের প্রশাসনিক ভবন, বিএসএমএসএনের ২০ কিলোমিটার দীর্ঘ শেখ হাসিনা স্মরণি, ২৩০ কেভি গ্রিড লাইন এবং সাব-স্টেশনের বিভিন্ন অবকাঠামোর উদ্বোধন হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office