শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

জেসিআই বাংলাদেশের প্রেসিডেন্ট হলেন জিয়াউল

অর্থনীতি ডেস্ক   |   সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৭৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

তরুণ ব্যবসায়ী ও সংগঠক মো. জিয়াউল হক ভূঁইয়া জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। রোববার দুপুরে আন্তর্জাতিক এ স্বেচ্ছাসেবী সংগঠনের বাংলাদেশ শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সদস্যদের ভোটে আগামী ১ বছরের জন্য তিনি জেসিআই বাংলাদেশের জাতীয় সভাপতি নির্বাচিত হন। এর আগে তিনি সংগঠনটির জাতীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নবনির্বাচিত সভাপতি জিয়াউল হক ভূঁইয়া বলেন, জেসিআই মূলত তরুণদের সংগঠন। আগামী বছর জেসিআই বাংলাদেশের উদ্দেশ্য হবে দেশের প্রত্যেক জেলায় তরুণদের জন্য উন্নয়নমূলক নানা কার্যক্রম ছড়িয়ে দেওয়া।

জিয়াউল হক ভূঁইয়া তড়িৎকৌশলে ইঞ্জিনিয়ারিং পাস করে কর্মজীবনে পদার্পণ করেন। একই সঙ্গে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হন। তরুণ এ উদ্যোক্তা বর্তমানে শপআপের চিফ অব স্টাফের দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তরুণদের উন্নয়নমূলক কাজের পাশাপাশি বিভিন্ন ব্যবসায়িক ও সামাজিক সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন।

তিনি আইইউটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বর্তমান সহ-সভাপতি। একইসঙ্গে চাঁদপুর মডেল হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office