শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

৪০০ কোটির অভিজাত ক্লাবে ‘পাঠান’

বিনোদন ডেস্ক   |   রবিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ১০৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

মুক্তির পর রেকর্ডবুকে একের পর এক নতুন রেকর্ড লিখছে ‘পাঠান’। গতকাল ১১তম দিনে শুধুমাত্র হিন্দি সংস্করণেই এই ছবির আয় দাঁড়িয়েছে ৪০০ কোটি রুপিতে। এর মাধ্যমে এই প্রথম কোনো বলিউডের সিনেমা চার শ কোটির অভিজাত ক্লাবে প্রবেশ করল। এদিন বিশ্বব্যাপী ছবিটির আয় গিয়ে ঠেকেছে প্রায় ৮০০ কোটিতে।

এর আগে হিন্দি মার্কেটে সর্বোচ্চ আয়ের রেকর্ড ছিল আমির খান অভিনীত ‘দঙ্গল’ সিনেমার দখলে। ভারত থেকে ছবিটি আয় করেছিল ৩৮৭ কোটি ৩৮ লাখ রুপি। এবার সেই রেকর্ডকেও পেছনে ফেলে দিলো শাহরুখের ‘পাঠান’।

তবে হিন্দি মার্কেটে আয়ের দিক থেকে এখনও তৃতীয় অবস্থানে রয়েছে ‘পাঠান’। ৫১০ কোটি ৯৯ লাখ রুপি আয় করে শীর্ষস্থান ধরে রেখেছে তেলেগু সিনেমা ‘বাহুবলী ২’। দ্বিতীয় স্থানে আছে কন্নড় সিনেমা ‘কেজিএফ ২’। হিন্দি সংস্করণে এটির আয় ছিল ৪৩৪ কোটি ৭০ লাখ রুপি।

ধারণা করা যাচ্ছে, অচিরেই আয়ের দিক থেকে শীর্ষস্থান দখল করে নেবে ‘পাঠান’। বক্স অফিসে যেভাবে ছবিটি তার আয় ধরে রেখেছে তাতে প্রথম বলিউড সিনেমা হিসেবে ৫০০ কোটি রুপির গণ্ডি পার করলেও অবাক হওয়ার কিছু থাকবে না। এমনটাই অভিমত বাণিজ্য বিশ্লেষকদের।

প্রসঙ্গত, গত ২৫ জানুয়ারি মুক্তি পায় সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’। বিশ্বজুড়ে ৮ হাজার স্ক্রিনে একযোগে মুক্তি পায় ছবিটি। এতে শাহরুখ ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা প্রমুখ। অতিথি চরিত্রে অভিনয় করেছেন সালমান খান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office