শিরোনাম
মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী আন্দোলনে অর্থায়নের অভিযোগ: ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ গ্রাউন্ড অপারেশন আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ইউএস-বাংলার মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে ব্র্যাক আইটির সমঝোতা স্মারক সই তৃতীয় প্রান্তিকে সিটি ব্যাংকের মুনাফায় ২০ প্রবৃদ্ধি তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও নিরাপত্তা নিশ্চিতে রুল জারি সরানো হলো নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত বাণিজ্যে অগ্রাধিকারমূলক সুবিধা অব্যাহত রাখার আহ্বান বাংলাদেশের

রণবীর-আলিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ কঙ্গনার

বিনোদন ডেস্ক   |   সোমবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ১৬২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

বিতর্কিত মন্তব্যের জন্য বেশ কুখ্যাতি আছে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের। মতের অমিল কিংবা কাউকে অপছন্দ হলেই হলো একদম শূলে চড়িয়ে দিতে প্রস্তুত থাকেন। ভাট পরিবারের সঙ্গে তার সম্পর্কটা আগে থেকেই তিক্ত। তাই তো বরাবরই নিশানায় থাকেন আলিয়া ভাট। এবার তার সঙ্গী হলো স্বামী রণবীর কাপুরও।

কঙ্গনার অভিযোগ রণবীর ও আলিয়া নাকি একজোট হয়ে তার ওপর নজরদারি চালাচ্ছেন! নিজের দীর্ঘ পোস্টে তিনি লেখেন, ‘আমি যেখানেই যাচ্ছি আলোকচিত্রীরা খবর পেয়ে যাচ্ছে। বাড়ির ভেতরে কিংবা বাইরে, সর্বত্র কেউ আমার ওপর নজরদারি চালাচ্ছে।’

এই প্রসঙ্গেই কঙ্গনার পোস্ট বলছে, ‘শুনেছি ইদানীং আলোকচিত্রীদের নাকি এর জন্য টাকাও দেওয়া হয়। কিন্তু আমি অথবা আমার টিমে কারো সঙ্গে কোনো আর্থিক লেনদেন হয়নি। এখন তো সন্দেহ হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে।’ নাম না করেই রণবীর কাপুরের ওপর বড়সড় অভিযোগ তোলেন কঙ্গনা। তার দাবি, বলিউডের নেপো কিড তার বাড়ির বাইরে এসে হাজির হন। শুধু তাই নয় জোর খাটানোর চেষ্টাও করেন।

তোপ দাগালেন রণবীর ঘরনির প্রসঙ্গ টেনেও। কঙ্গনা লিখেছেন, ‘আরেকজন তার স্ত্রী। ও তো নকল করতে ওস্তাদ। আমি আমার ভাইয়ের বিয়েতে যে শাড়ি পরেছিলাম, নিজের বিয়েতে তিনি ওই একই শাড়ি পরেছেন।’ স্পষ্ট বোঝা যাচ্ছে কঙ্গনা এখানে আলিয়াকেই ইঙ্গিত করছেন।

শুধু ভাট পরিবার নিয়েই নয়। কিছুদিন আগে খানদের নিয়েও বিতর্কিত মন্তব্য করেন কঙ্গনা। ভারতের জনগণ খানদের একটু বেশিই ভালোবাসেন। এমনকি মুসলিম অভিনেত্রীদের ভারতীয়রা খুব পছন্দ করেন বলেও দাবি তার।

উল্লেখ্য, কঙ্গনাকে আগামীতে দেখা যাবে ‘ইমার্জেন্সি’ ছবিতে। এটি পরিচালনার পাশাপাশি প্রযোজনাও করেছেন এই নায়িকা। ছবিতে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় দেখা যাবে তাকে। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনুপম খের, শ্রেয়াস তালপাড়ে, মাহিমা চৌধুরী, মিলিন্দ সোমন, সতীশ কৌশিক প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office