শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

মেডিকেলে ভর্তি পরীক্ষা ১০ মার্চ

শিক্ষা ডেস্ক :   |   বুধবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ১৫৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ফাইল ছবি

দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১০ মার্চ অনুষ্ঠিত হবে। আজ বুধবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক আবুল বাশার মো. জামাল এ তথ্য জানান।

তিনি বলেন, ওইদিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত চলবে পরীক্ষা। এসএসসি ও এইচএসসি মিলিয়ে জিপিএ-৯ পাওয়া শিক্ষার্থীরা আগামীক ১২ ফেব্রুয়ারি থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। ভর্তি ও আবেদন প্রক্রিয়া আগের মতোই থাকছে।

শুক্র ও শনিবারের মধ্যে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানান স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক।

মেডিকেল কলেজগুলোতে আসন সংখ্যা গতবারের মতো থাকছে জানিয়ে আবুল বাশার বলেন, সব মেডিকেল কলেজে ভর্তি কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা হবে। ৩৭টি সরকারি মেডিকেল কলেজে আসন ৪ হাজার ৩৫০টি এবং বেসরকারি ৭২টি মেডিকেল কলেজে আসন রয়েছে ৬ হাজার ৪৮৯টি।

প্রসঙ্গত, ২০২২ সালের ১ এপ্রিল মেডিকেলে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। পরীক্ষার্থী ছিল ১ লাখ ৪৩ হাজার শিক্ষার্থী। সে হিসেবে প্রতিটি আসনের জন্য ১৩ জনের বেশি শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office