শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

লাখ টাকার ঘরভর্তি পণ্য ফ্রি দিচ্ছে মার্সেল, রয়েছে নিশ্চিত উপহার

অর্থনীতি ডেস্ক   |   শনিবার, ০৪ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   ৯৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

সারা দেশে ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৭ শুরু করেছে দেশের অন্যতম শীর্ষ ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেল। ক্যাম্পেইনের আওতায় ‘গ্র্যান্ড হাউজফুল অফারে’ মার্সেল ফ্রিজ, টিভি, এসি ও ওয়াশিং মেশিন কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করলেই ক্রেতারা পেতে পারেন ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশ ভাউচারে ঘরভর্তি বিভিন্ন পণ্য ফ্রি। রয়েছে নিশ্চিত উপহার।

উল্লেখ্য, অনলাইনে দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দেওয়ার লক্ষ্যে সারা দেশে ডিজিটাল ক্যাম্পেইন চলছে মার্সেলের। ক্যাম্পেইনের প্রতি সিজনেই চমকপ্রদ সব সুবিধা দিয়ে ক্রেতাদের কাছ থেকে প্রতিষ্ঠানটি বিপুল সাড়া পেয়েছে। এরই পরিপ্রেক্ষিতে সিজন ১৭-এ ‘গ্র্যান্ড হাউজফুল অফার’ শুরু করেছে মার্সেল। চলতি মাসের ১ তারিখ থেকে শুরু হওয়া এ সুবিধা থাকছে ৩০ এপ্রিল ২০২৩ পর্যন্ত।

সম্প্রতি রাজধানীতে মার্সেল করপোরেট অফিসে আয়োজিত ডিক্লারেশন প্রোগ্রামে ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৭’ এর ঘোষণা করেন প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) ইভা রিজওয়ানা নিলু, মার্সেল ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ইনচার্জ ড. মো. সাখাওয়াৎ হোসেন এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক আমিন খান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মেজর জেনারেল (অব.) ইবনে ফজল সায়েখুজ্জামান, ডিএমডি নজরুল ইসলাম সরকার ও এমদাদুল হক সরকার, ওয়ালটন প্লাজার সিইও মোহাম্মদ রায়হান, ডিএমডি মো. হুমায়ুন কবীর, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মো. তানভীর রহমান, সোহেল রানা, ফিরোজ আলম, আরিফুল আম্বিয়া, আল ইমরান ও তোফায়েল আহমেদ, এক্সিকিউটিভ ডিরেক্টর মো. শাহজাদা সেলিম ও দিদারুল আলম খান, সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল আলম ভুঁইয়া প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয়, মার্সেল ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন ও এসি কেনার সময় পণ্যটির ডিজিটাল রেজিস্ট্রেশন করা হচ্ছে। এরপর সম্পূর্ণ কম্পিউটারাইজড সিস্টেমে ক্রেতাদের মোবাইলে ক্যাশ ভাউচার কিংবা উপহারের এসএমএস যাচ্ছে। সংশ্লিষ্ট মার্সেল শোরুম ক্রেতাদেরকে তা বুঝিয়ে দিচ্ছে।

মার্সেলের হাউজফুল অফারের আওতায় গ্রাহকদের জন্য ঘরভর্তি ফ্রি পণ্যের মধ্যে রয়েছে ওয়াশিং মেশিন, ফ্রিজার ও এলইডি স্মার্ট টিভি ইত্যাদি। মার্সেল ফ্রিজ, এলইডি টিভি এবং ওয়াশিং মেশিনের জন্য নিশ্চিত পুরস্কার হিসেবে থাকছে ২০০ টাকা ক্যাশব্যাক। এছাড়া স্মার্ট টিভিতে থাকছে নিশ্চিত ১ বছরের ফ্রি বঙ্গওয়াল সাবস্ক্রিপশন কুপন। এসিতে রয়েছে ১ মাস থেকে সর্বোচ্চ ১ বছর পর্যন্ত বিদ্যুৎ বিল পাওয়ার সুযোগ এবং নিশ্চিত ২ থেকে ৩টি ফ্রি ক্লিনিং সার্ভিস। এছাড়াও পণ্য কেনায় গ্রাহকরা পেতে পারেন ৪০০ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশ ভাউচার।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office