শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

চতুর্থ বিয়ের প্রস্তুতি নিচ্ছেন কিম কার্দাশিয়ান

বিনোদন ডেস্ক   |   রবিবার, ০৫ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   ১৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

এর আগে তিন বিয়ে করেছেন। প্রথম দুটোর কথা নাকি ঠিকভাবে বুঝে উঠতেই পারেননি। তবে তৃতীয়টি বুঝতে পারলেও সেটিও টেকেনি। এবার চতুর্থ বিয়ের প্রস্তুতি নিচ্ছেন মডেল-অভিনেত্রী কিম কার্দাশিয়ান। তার এবারের পাত্র কেমন হবে সম্প্রতি সেটিও জানিয়েছেন তিনি।

আর কত একা থাকা! তাই আবার ‘ডেট’ করার পরিকল্পনা করছেন অভিনেত্রী। গত বছরের আগস্টে প্রাক্তন প্রেমিক কৌতুক অভিনেতা পিট ডেভিডসনের সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে। তাদের এই বিচ্ছেদের কারণ ছিল দুজনের অতিরিক্ত কর্মব্যস্ততা।

চার সন্তানের জননী কিম আবারও বিয়ে করে বাচ্চার মা হতে চান। সঙ্গী হিসেবে তিনি এবার এমন কাউকে বেছে নিতে চান যিনি হলিউডে জনপ্রিয় নন। তবে অর্থনীতির সঙ্গে জড়িত এমন কেউ হলে প্রাধান্য পাবেন।

চতুর্থ বিয়ে ভাবনা প্রসঙ্গে কিম বলেন, ‘চতুর্থ বিয়েই আমার জন্য সৌভাগ্যের হবে। তবে তৃতীয় বিয়েটিই আমার প্রথম সত্যিকারের বিয়ে। তার আগের দুটি বিয়ে যে কী করে হলো, ঠিকঠাক বুঝে উঠতে পারিনি।’

২০০২ সালে মিউজিক প্রোডিউসার ড্যামন থমাসকে বিয়ে করেছিলেন তিনি। ২০০৪ সাল অবধি ছিলেন সেই সম্পর্কে। দ্বিতীয় বিয়েটি টিকেছিল অল্প কিছু দিন। এরপর র‌্যাপার কেনি ওয়েস্টের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন কিম কার্দাশিয়ান। গত বছর বিবাহবিচ্ছেদ ঘটে এই তারকা দম্পতির।

সূত্র : পিপল ডট কম

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office