শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

একযুগ পর ইংল্যান্ডে হতে পারে বাংলাদেশের সিরিজ

স্পোর্টস ডেস্ক   |   শুক্রবার, ১০ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   ৭৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

সর্বশেষ ২০১০ সালে ইংল্যান্ডে সিরিজ খেলেছিল বাংলাদেশ। এরপর এক যুগেরও বেশি সময় ধরে দেশটিতে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি টাইগাররা। আগামী এফটিপি সূচি অনুযায়ীও ইংল্যান্ডের মাটিতে কোনো সিরিজ নেই বাংলাদেশের। তবে এর মধ্যেই জায়গা খোঁজা হচ্ছে দুই দেশের সিরিজ আয়োজনের।

তিন ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে রয়েছে ইংল্যান্ড। এই সফরের সময়ই দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে আলোচনা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল। এই ব্রিটিশ সংবাদমাধ্যমের দাবি, সিরিজের কয়েকটি ম্যাচে মাঠে উপস্থিত থাকা ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রিচার্ড থম্পসন বৈঠকে বসেছেন বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরীর সঙ্গে।

আগামী চার বছরে দু দলের ফাঁকা সময়ে সিরিজ আয়োজনের পথ খোঁজা হচ্ছে। পূর্ণ সদস্য দেশের দুই দশক সফর না করা নিয়ে বেশ হতাশা আছে গত সেপ্টেম্বরে ইসিবির দায়িত্ব নেওয়া রিচার্ড থম্পসনের। মূলত একসময়ের ‘বিগ থ্রি’ অস্ট্রেলিয়া, ভারত ও ইংল্যান্ড নিজেদের মধ্যে নিয়মিত সিরিজ খেলায় সুযোগ কমে আসছে বাকিদের জন্য।

সর্বশেষ বাংলাদেশের ইংল্যান্ড সফরের পর এখন অবধি চারবার খেলতে গিয়েছে অস্ট্রেলিয়া। ১৩ বছরে চারবার ইংল্যান্ড সফরে গিয়েছে ভারতও। তবে এখন ইসিবির ভাবনায় কিছুটা বদল এসেছে।

যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা দেখে নতুন করে চিন্তা করছে তারা। ইসিবির আশা, প্রায় সব টিকিট বিক্রি করার। তার একটি পরীক্ষাও হতে পারে এ বছরই ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া আয়ারল্যান্ড সিরিজে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office