শিরোনাম
মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী আন্দোলনে অর্থায়নের অভিযোগ: ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ গ্রাউন্ড অপারেশন আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ইউএস-বাংলার মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে ব্র্যাক আইটির সমঝোতা স্মারক সই তৃতীয় প্রান্তিকে সিটি ব্যাংকের মুনাফায় ২০ প্রবৃদ্ধি তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও নিরাপত্তা নিশ্চিতে রুল জারি সরানো হলো নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত বাণিজ্যে অগ্রাধিকারমূলক সুবিধা অব্যাহত রাখার আহ্বান বাংলাদেশের

ভারতকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক   |   শুক্রবার, ২৪ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   ১২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

ভুটানকে উড়িয়ে দিয়ে সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ শুরু করলেও দ্বিতীয় ম্যাচে রাশিয়ার কাছে হেরে ব্যাকফুটে চলে গিয়েছিল বাংলাদেশ।

চ্যাম্পিয়ন হওয়ার আশা বাঁচিয়ে রাখতে ভারতের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না স্বাগতিক মেয়েদের। শুক্রবার কমলাপুর স্টেডিয়ামে বাঁচা-মরার সেই লড়াইয়ে ভারতকে ১-০ গোলে হারিয়ে আশা বাঁচিয়ে রাখলো গোলাম রব্বানী ছোটনের দল।

প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হওয়ার পর ৭৪ মিনিটে ভারতের আখিলা রাজনের আত্মঘাতী গোলে বাংলাদেশ এগিয়ে যায়। জ্যোতির ক্রস হেডে ক্লিয়ার করতে গেলে নিজেদের জালে বল পাঠিয়ে দেন ভারতীয় ডিফেন্ডার।

বাংলাদেশ প্রথমার্ধেই এগিয়ে যেতে পারতো। ৬ মিনিটে বা প্রান্ত দিয়ে পূজা দাস বল নিয়ে ভারতের বক্সের ভেতরে ঢুকে গড়ানো ক্রস করেন। সেই বলে ঠিকঠাক পা লাগাতে পারেননি সুলতানা।

১৬ মিনিটে বাংলাদেশ ডিফেন্ডার রুমা বল বিপদমুক্ত করতে পারেননি। তার ভুলে বল নিয়ে বক্সে ঢুকে পড়েন ভারতের পূজা। তিনি আগুয়ান বাংলাদেশ গোলরক্ষক সঙ্গীতার মাথার ওপর দিয়ে বলটি তুলে দেন। কিন্তু কপাল ভালো বাংলাদেশের, বলটি পোস্টের সামান্য বাইরে দিয়ে চলে যায়।

৪০ মিনিটে বক্সের ভেতরে সুরভী বল পেয়ে বা পায়ে ঠিকঠাক শট সেটা গোল হতে পারতো। কিন্তু বল চলে যায় পোস্টের ওপর দিয়ে।

তিন ম্যাচে বাংলাদেশের এটি দ্বিতীয় জয়। অন্যদিকে দুই ম্যাচে ভারতের প্রথম হার। বাংলাদেশ শেষ ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে ২৮ মার্চ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office