শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

কত দামে কী পরিমাণ বোরো ধান-চাল কিনবে সরকার, সিদ্ধান্ত ১৩ এপ্রিল

জাতীয় ডেস্ক   |   সোমবার, ০৩ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ২১৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কত দামে কী পরিমাণ বোরো ধান-চাল কিনবে সরকার, সিদ্ধান্ত ১৩ এপ্রিল

সংগৃহীত ছবি

চলতি বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে কী পরিমাণ ধান ও চাল কিনবে সরকার, সেই সিদ্ধান্ত নেওয়া হবে আগামী ১৩ এপ্রিল। ওইদিন বেলা সাড়ে ১১টায় খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হবে। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সভায় সভাপতিত্ব করবেন।

খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের এক কর্মসূচির চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

সভার আলোচ্যসূচির মধ্যে রয়েছে- বোরো মৌসুমে ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ও সময়সীমা নির্ধারণ এবং বোরো মৌসুমে ধান এবং চালের সংগ্রহ মূল্য নির্ধারণ।

বোরো হচ্ছে দেশের সবচেয়ে বড় ফসল। সরকারের মজুতের সিংহভাগেই বোরো থেকে সংগ্রহ করা হয়। গত বছর বোরো মৌসুমে সাড়ে ৬ লাখ টন ধান ও ১৩ লাখ ৬১ হাজার টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। লক্ষ্যমাত্রার বিপরীতে গত বছরের ২৮ এপ্রিল থেকে ৩১ আগস্ট পর্যন্ত ২ লাখ ৬৮ হাজার ২৪৮ টন ধান ও ১৩ লাখ ৫১ হাজার টন ৪৭৯ টন চাল সংগ্রহ করে সরকার।

আগামী এফপিএসি সভার অন্যান্য আলোচ্যসূচির মধ্যে রয়েছে- সার্বিক খাদ্য পরিস্থিতি ও ওএমএস কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ।

সভায় কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল, স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমানের উপস্থিত থাকার কথা রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office