শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

রমনা পার্কে হঠাৎ গুলি-বোমা, পরে সিটিটিসির বোম্ব ডিজপোজাল

জাতীয় ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ১৮৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রমনা পার্কে হঠাৎ গুলি-বোমা, পরে সিটিটিসির বোম্ব ডিজপোজাল

সংগৃহীত ছবি

রাজধানীর রমনা বটমূলে হঠাৎ মুহুর্মুহ বোমা আর গুলির আওয়াজ। দুজন ব্যক্তি রমনা পার্কে এসে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে বোম আর গুলি ছুড়ে। নিস্তব্ধ হয়ে পুরো এলাকা। পরে রমনা বটমূলের পুরো এলাকা নিয়ন্ত্রণে নিয়ে নেয় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল ইউনিট।

সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ওই দুই ব্যক্তিকে আত্মসমর্পণ করতে বলেন। তাদের কাছে থাকা বোমা শনাক্তে ছুটে যায় সিটিটিসির রোবট। দুটি অত্যাধুনিক রোবট শনাক্ত করে শক্তিশালী বোমা। এরপর ডগ স্কোয়াডের টিম সুইপিং করে পুরো রমনা পার্ক বোমামুক্ত করে।

ঘটনাটি আজ বৃহস্পতিবার দুপুরের। তবে পুরো ঘটনাটি আসলে পহেলা বৈশাখের বর্ষবরণকে কেন্দ্র করে নিরাপত্তার মহড়া। মহড়ায় সিটিটিসির অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন রোবট যোগ দেয়।

সিটিটিসির বোম ডিজপোজাল ইউনিটের ইনচার্জ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. রহমত উল্লাহ চৌধুরী বলেন, রমনা বটমূলে আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা জোরদারকরণে সিটিটিসির এসএজি কর্তৃক নিরাপত্তা মহড়া প্রদর্শিত হয়। নিরাপত্তা মহড়ায় সিটিটিসির ৩টি ইউনিট ‘সোয়াট, বোম ডিসপোজাল ইউনিট এবং কে-৯’ অংশ গ্রহণ করে।

তিনি বলেন, পহেলা বৈশাখ উদ্যাপনকালে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ডিএমপি কতটা তৎপর এটিই ছিল মহড়ার মূল প্রতিপাদ্য। একই সঙ্গে অস্ত্র বোমা বা যে কোনো ধরনের হুমকি জঙ্গি তৎপরতা নিমূলকরণে সিটিটিসি কতটা সমর্থ তারও একটি বার্তা প্রদান করে আজকের মহড়া।

বোম্ব ডিজপোজাল ইউনিটের এ কর্মকর্তা আরও বলেন, মহড়ার প্রথমেই দুজন সন্ত্রাসী অস্ত্র হাতে গুলি ও বোমা ছুড়তে ছুড়তে রমনায় প্রবেশ করে। তাৎক্ষণিক সোয়াট সদস্যরা তাদের নিরস্ত্র করে এবং গ্রেফতার করে। অভিযানকালে সোয়াট সদস্যরা সেখানে আইইডির (শক্তিশালী বোমা) উপস্থিতি বুঝতে পারে। পরবর্তীতে বোম্ব ডিসপোজাল ইউনিটের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়।

বোমটি অনেক শক্তিশালি হওয়ায় এবং ঘটনাস্থলে ধ্বংস করলে জান মালের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকায় বোম্ব ডিজপোজাল টিম আইইডিটি রোবটের মাধ্যমে নিয়ে নিরাপদ দূরত্বে নিষ্ক্রিয় করবে।

অভিযানে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি সম্পর্ন টিসিভি ব্যবহার করা হয়। যা যে কোনো ধরনের সিবিআরএন পদার্থ নিরাপদে বহন করতে সক্ষম। এছাড়া যে বোম্ব সুইট ব্যবহার করা হয় তা সর্বশেষ প্রযুক্তি সম্পূর্ণ। সম্পূর্ণ বোম অপারেশনটি অত্যাধুনিক রোবটের মাধ্যমে রিমোটলি পরিচালনা করা হয়। যা দেশের ইতিহাসে এ প্রথম।

সবশেষে কে-৯ (ডগ স্কোয়াড) এর একটি টিম ঘটনাস্থল সুইপিং করে এবং আরও একটি আইইডির সন্ধান পায়। যা পরবর্তীতে বোম ডিসপোজাল ইউনিট রোবটের মাধ্যমে নিষ্ক্রিয় করে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office