শিরোনাম
সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী রমজানের বাজার সামলাতে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের রোহিঙ্গাবিষয়ক প্রতিনিধিদের সাক্ষাৎ নেগেটিভ ইক্যুইটি সমন্বয়ে ২০৩০ পর্যন্ত সময় পেল মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান ধোঁয়ায় শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হওয়ায় শ্বাস নিতে কষ্ট হচ্ছে রোগীদের শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী ফতুল্লায় মাদ্রাসায় আগুন : জাতীয় বার্নে ভর্তি ৬৩ শিক্ষার্থী, আইসিইউতে ৪ কারিগরি ত্রুটিতে সাময়িক বন্ধ আরটিজিএস লেনদেন

ভারতের যে দুটি ভেন্যুতে বিশ্বকাপের ম্যাচ খেলতে চায় পাকিস্তান

স্পোর্টস ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ১৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভারতের যে দুটি ভেন্যুতে বিশ্বকাপের ম্যাচ খেলতে চায় পাকিস্তান

সংগৃহীত ছবি

ভারতের মাটিতে পাকিস্তান ক্রিকেট দল বিশ্বকাপ খেলতে আসবে কী আসবে না- তা নিয়ে চলছে জোর জ্বল্পনা-কল্পনা। দুই দেশের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনের প্রভাব পড়েছে বিশ্বকাপের ওপরও। পাকিস্তান চায় এশিয়াকাপ খেলতে তাদের দেশে যাক ভারত। তাহলে তারা বিশ্বকাপ খেলতে আসবে ভারতে।

যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়ে দিয়েছে, তারা এশিয়া কাপ খেলতে পাকিস্তান যাবে না। এ নিয়ে যখন রাজনীতি তুঙ্গে, তখন একবার জ্বল্পনা উঠেছিলো, পাকিস্তান ভারতের বাইরে তথা বাংলাদেশের ঢাকায় এসে বিশ্বকাপের ম্যাচ খেলতে আগ্রহী। যদিও তা মোটেও সম্ভব নয়।

তবে আইসিসির সূত্রে ভারতের প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানিয়েছে, ভারতে এসেই খেলতে ইচ্ছুক পাকিস্তান ক্রিকেট দল। তবে তাদের পছন্দের দুটি ভেন্যু রয়েছে। যেখানে তারা নিজেদের নিরাপদ মনে করে। সে দুটি ভেন্যু হলো কলকাতা এবং চেন্নাই।

যদিও বিসিসিআই, আইসিসি কিংবা পিসিবির পক্ষ থেকে এখনও কিছু আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। আইসিসি সূত্রে এও জানা গেছে, এই দুটি শহর ছাড়াও পাকিস্তানের পছন্দ ছিল ঢাকার মিরপুর স্টেডিয়াম।

এই নিয়ে আইসিসির এক কর্মকর্তা জানিয়েছেন, ‘পাকিস্তানের ভারতে আসার পুরো বিষয়টা নির্ভর করছে বিসিসিআই এবং ভারত সরকারের উপর। আইসিসিও সে দিকেই তাকিয়ে রয়েছে। তবে পাকিস্তান কলকাতা এবং চেন্নাইয়ে তাদের বিশ্বকাপের সব ম্যাচ খেলতে চায়। অতীতে তারা এই দুই শহরে অতিরিক্ত ম্যাচ খেলেছে। তাই তারা মনে করছে, সেখানে তাদের খেলাটা খুবই নিরাপদ। এরআগে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান মুখোমুখি হয় কলকাতায়। এছাড়াও কলকাতায় তারা অনেক টুর্নেমেন্ট খেলেছে। সে জন্য কলকাতায় খেলতে চায় তারা। কলকাতা এবং চেন্নাই এই দুই শহরের নিরাপত্তা খুব ভালো। তাই পাকিস্তানের প্রথম পছন্দ এই দুই শহর।’

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই হাইভোল্টেজ ম্যাচ। সে সঙ্গে টিকিটের হাহাকার। তাই আইসিসি চায় আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে ওই ম্যাচটির আয়োজন করতে। যেখানে ১ লাখ দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারবে। সেখান থেকে আইসিসির আয়ও হবে। যদিও এ ব্যাপারে পিসিবির পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

২০১১ বিশ্বাকাপে ভারত এভং পাকিস্তান মুখোমুখি হয়েছিলো মোহালিতে। ওয়াগা বর্ডার সামনে হওয়ায় পাক সমর্থকরা এসে সেখানে খেলা দেখার সুবিধা পেতে পারতেন। যদিও আইসিসি এখনই মোহালিকে সেই তালিকায় রাখছে না। এছাড়াও ১৯৯৬ সালে হাইভোল্টেজ কোয়ার্টার ফাইনালে বেঙ্গালুরুতে মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। এখন এটাই দেখার পাকিস্তানের ম্যাচ কোথায় অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office