শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

বিটাক-এ বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন

নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার:   |   রবিবার, ১৪ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   ১৭৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)- এর প্রশাসনিক ভবনে ‘বঙ্গবন্ধু কর্নার’ স্থাপন করা হয়েছে। ১০ মার্চ বুধবার বেলা ১১টায় এ কর্নার উদ্বোধন করেন মাননীয় শিল্পমন্ত্রী জনাব নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিটাকের মহাপরিচালক জনাব আনোয়ার হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিটাকের পরিচালক (সদর দপ্তর) ড. সৈয়দ মোঃ ইহসানুল করিম।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় শিল্পমন্ত্রী জনাব নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, দেশভাগের পরপরই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বুঝতে পেরেছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তান প্রকৃতপক্ষে একটি পরাধীন রাষ্ট্র। তখন থেকেই তিনি স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখতে শুরু করেছিলেন। সেই স্বপ্নের ধারাবাহিকতায় ১৯৭১ সালে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। বঙ্গবন্ধুর হাতেই স্বাধীন বাংলাদেশে শিল্প-কারখানার যাত্রা শুরু হয়েছিল। বর্তমানে দক্ষ জনশক্তি তৈরি এবং আমদানি বিকল্প যন্ত্রাংশ তৈরির মাধ্যমে বিটাক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে বিটাক যে ‘বঙ্গবন্ধু কর্নার’ স্থাপন করেছে সেখান থেকে মানুষ বঙ্গবন্ধুর জীবন, রাজনৈতিক আদর্শ এবং সংগ্রাম সম্পর্কে জানতে পারবে।
বিটাকের মহাপরিচালক জনাব আনোয়ার হোসেন চৌধুরী বলেন, এটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি যে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী আমরা এক সাথেই পালন করার সুযোগ পেয়েছি। মার্চ মাস আর বাংলাদেশের ইতিহাস অনেকটাই সমার্থক। এই মার্চ মাসেই জন্ম গ্রহণ করেছিলেন আমাদের জাতির জনক। আর এ মাসেই আমরা বিটাকে স্থাপিত বঙ্গবন্ধু কর্নার উদ্বোধনের সুযোগ পেয়েছি। যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং অনুপ্রেরণার। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশের তালিকায় জায়গা করে নিয়েছে। আমরা বিশ্বাস করি এই অব্যাহত অগ্রগতির মধ্য দিয়ে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের বুকে উন্নত রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে এবং এর মধ্য দিয়েই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়িত হবে।

 

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office