শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

শ্বাসরুদ্ধকর ম্যাচে রাজস্থানকে ৭ রানে হারালো বেঙ্গালুরু

স্পোর্টস ডেস্ক   |   রবিবার, ২৩ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ৯০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শ্বাসরুদ্ধকর ম্যাচে রাজস্থানকে ৭ রানে হারালো বেঙ্গালুরু

সংগৃহীত ছবি

১৯০ রানের লক্ষ্য। অবশ্যই চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জা পাড়ি দিতে নেমে রাজস্থানও এগিয়ে গিয়েছিলো অনেকদূর। তবে একেবারে তীরে এসে তরি ডুবলো তাদের। মাত্র ১৮২ রানে থেমে যেতে হয়েছে রাজস্থানকে। ফলে মাত্র ৭ রানেই ম্যাচ জয় করে নিলো বিরাট কোহলির দল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

১৯০ রান তাড়া করতে নেমে রাজস্থানের যে কোনো দুই-তিনজন ব্যাটারের কাছ থেকে ঝোড়ো ইনিংস প্রয়োজন ছিল। দেবদূত পাডিক্কাল চেষ্টা করেছিলেন। তার ব্যাট থেকে ৩৪ বলে ৫২ রানের একটি ইনিংসও বেরিয়ে এসিছিলো। জসস্বি জসওয়াল করেছিলেন ৩৭ বলে ৪৭ রান।

কিন্তু এই দুটি ইনিংস কোনো কাজে আসলো না। ধ্রুব জুরেলের শেষ মুহূর্তে ১৬ বলে ৩৪ রানের ঝড় কেবল পরাজয়ের ব্যবধান কমিয়েছে। জয় এনে দিতে পারেনি। অধিনায়ক সাঞ্জু স্যামসন ১৫ বলে করেন ২২ রান। বেঙ্গালুরুর হয়ে হার্শাল প্যাটেল নেন ৩ উইকেট।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে অধিনায়ক ফ্যাফ ডু প্লেসির ৬২ এবং গ্লেন ম্যাক্সওয়েলের ৭৭ রানের ওপর ভর করে ৯ উইকেট হারিয়ে ১৮৯ রান সংগ্রহ করে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ২টি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট এবং সন্দিপ শর্মা। বিরাট কোহলি আউট হন শূন্য রানে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office