শিরোনাম
সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী রমজানের বাজার সামলাতে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের রোহিঙ্গাবিষয়ক প্রতিনিধিদের সাক্ষাৎ নেগেটিভ ইক্যুইটি সমন্বয়ে ২০৩০ পর্যন্ত সময় পেল মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান ধোঁয়ায় শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হওয়ায় শ্বাস নিতে কষ্ট হচ্ছে রোগীদের শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী ফতুল্লায় মাদ্রাসায় আগুন : জাতীয় বার্নে ভর্তি ৬৩ শিক্ষার্থী, আইসিইউতে ৪ কারিগরি ত্রুটিতে সাময়িক বন্ধ আরটিজিএস লেনদেন

মাঝ আকাশে যাত্রীদের মারামারি, প্লেনের জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক   |   বুধবার, ২৬ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ৯১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মাঝ আকাশে যাত্রীদের মারামারি, প্লেনের জরুরি অবতরণ

সংগৃহীত ছবি

মাঝ আকাশে প্লেনের মধ্যে মারামারি শুরু করেন কয়েকজন যাত্রী। এতে জরুরি ভিত্তিতে প্লেনটি অবতরণ করতে বাধ্য হয়। এই ঘটনায় চার যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ায়।

যাত্রীদের মারামারিতে পরিস্থিতি খারাপ হয়ে ওঠে। পরে প্লেনের জরুরি অবতরণের পর চার যাত্রীকে অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ (এএফপি) গ্রেফতার করে। এক প্রতিবেদন অনুযায়ী, প্লেনটি অস্ট্রেলিয়ার কেয়ার্নসের কুইন্সল্যান্ড থেকে যাত্রা শুরু করে দেশটির উত্তরাঞ্চলের দিকে যাচ্ছিল।

পুলিশের এক কর্মকর্তা জানান, গত ২০ এপ্রিল কেয়ার্নস থেকে গ্রুট আইল্যান্ডগামী একটি প্লেনে এই ঘটনা ঘটেছে। চার যাত্রীর মধ্যে হাতাহাতি চরমে পৌঁছালে প্লেনের জরুরি অবতরণ করতে বাধ্য হন।

প্লেনের ভেতরে ওই চার যাত্রীর মারামারির ভিডিও ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, এক দল যাত্রী প্লেনের ভেতরে আসন ছেড়ে দাঁড়িয়ে পড়েছেন।

এক নারীকে একটি কাচের মদের বোতল হাতে সহযাত্রীদের উপর চড়াও হতে দেখা যায়। এরপর বাকি যাত্রীরা পাইলটকে কুইন্সল্যান্ডে ফিরে যাওয়া অনুরোধ করেন। পুলিশ জানিয়েছে, বিমান কুইন্সল্যান্ডে অবতরণের পর ওই নারীকে গ্রেফতার করা হয়।

এরপর বিমানটি আবার যাত্রা শুরুর পরও বিশৃঙ্খলা তৈরি হয়। যাত্রীদের মধ্যে আবার মারামারি লাগলে প্লেনের একটি জানালা ভেঙে যায়। এরপর বিমানটি গ্রুট আইল্যান্ডের আলিয়াঙ্গুলায় অবতরণ করার পর পুলিশ অপর তিন যাত্রীকে গ্রেফতার করে।

পুলিশ জানিয়েছে, আটক হওয়া ব্যক্তিরা সবাই মাতাল অবস্থায় ছিলেন। মদ খেয়েই তারা এমন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানানো হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office