শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

চঞ্চলকে দেখে শ্রীলেখার মনে ‘কুছ কুছ হোতা হ্যায়’

বিনোদন ডেস্ক   |   শনিবার, ২৯ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ৯৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চঞ্চলকে দেখে শ্রীলেখার মনে ‘কুছ কুছ হোতা হ্যায়’

সংগৃহীত ছবি

‘কারাগার’ দিয়ে দুই বাংলাতেই তুমুল জনপ্রিয়তা পেয়েছেন চঞ্চল চৌধুরী। ওপার বাংলাতেও গড়ে উঠেছে তার বিশাল ভক্ত সংখ্যা। অভিনেতার সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন অনেকেই। এবার এ তালিকায় যুক্ত হলেন টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

পরনে সবুজ রঙের শাড়ি। পুরস্কার হাতে নিয়ে লাজুক হেসে দাঁড়িয়ে শ্রীলেখা। সেই একই মঞ্চে দাঁড়িয়ে চঞ্চল চৌধুরী। তার পরনের পাঞ্জাবীর রঙের সঙ্গে দারুণ মিল দেখা গেল শ্রীলেখার শাড়ির। চঞ্চলের সঙ্গে এমনই একটি ছবি পোস্ট করলেন অভিনেত্রী। মনের কথা প্রকাশ্যেই ব্যক্ত করলেন শ্রীলেখা।

চঞ্চলের সঙ্গে ছবি পোস্ট করে শ্রীলেখা লেখেন, ‘এই ছবিটা…কুছ কুছ হোতা হ্যায়, আমাদের একসঙ্গে দয়া করে কেউ কাস্ট করুন।’ তার এই পোস্টে ভক্তদের মন্তব্যের বন্যা বয়ে গেছে।

একজন লিখলেন, ‘আরে, নিজেদের মধ্যে আলোচনা করে ড্রেস ঠিক করেছিলেন নাকি?’আরেকজনের মন্তব্য, ‘একজন প্রযোজক পেলে আমি রাজি।’ এমনিতে আগেও বেশ অনেকবার প্রযোজক খুঁজে দেওয়ার কথা প্রকাশ্যেই বলেছেন নায়িকা।

অভিনয়ের পাশাপাশি পরিচালনাতেও বেশ দক্ষতার স্বাক্ষর রেখেছেন শ্রীলেখা। তার পরিচালিত স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘এবং ছাদ’ পেয়েছে বিপুল ভালোবাসা এবং প্রশংসা। কিছু দিন আগে একটি বিজ্ঞাপণী ছবিও পরিচালনা করেছেন অভিনেত্রী।

অন্য দিকে চঞ্চলও নিজের কাজ নিয়ে বেশ ব্যস্ত। ঝুলিতে রয়েছে অনেক কাজ। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘পদাতিক’ ছবিতে মৃণাল সেনের চরিত্রে দেখা যাবে তাকে।

সূত্র : আনন্দবাজার

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office