বুধবার ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
ঢাকাসহ দেশের বিভিন্ন স্পটে বড় পর্দায় দেখানো হবে বিশ্বকাপ ফুটবল: ক্রীড়া প্রতিমন্ত্রী ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনেছে বিটিভি : তথ্য প্রতিমন্ত্রী অনার্স কোর্স থেকে বাংলা ও ইতিহাস বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ রাশিয়ায় এক লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর প্রস্তাব সাউথইস্ট ব্যাংকের মতিঝিল শাখা (ইসলামিক ব্যাংকিং) নতুন ঠিকানায় স্থানান্তরিত গার্ডিয়ান লাইফ ও ফাইবার অ্যাট হোমের মধ্যে বীমা চুক্তি সই উই আর নট বাঙ্গালি, উই আর বাংলাদেশী- কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে শ্রীমঙ্গলকে যানজট ও মাদকমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
Advertise with us

সিঙ্গাপুরকে উড়িয়ে দিয়ে পরের রাউন্ডে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক   |   রবিবার, ৩০ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ৫৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিঙ্গাপুরকে উড়িয়ে দিয়ে পরের রাউন্ডে বাংলাদেশ

সংগৃহীত ছবি

রেফারির ম্যাচ শেষের বাঁশি। গ্যালারিতে বাংলাদেশের জয়োল্লাস। সিঙ্গাপুরের জিলান বাসার স্টেডিয়াম রূপ নিল যেন ঢাকার কমলাপুর কিংবা বঙ্গবন্ধু স্টেডিয়ামে। এএফসি অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ বাছাইয়ে স্বাগতিক সিঙ্গাপুরকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে বাছাইপর্বের পরবর্তী রাউন্ডে পা রেখেছে বাংলাদেশের মেয়েরা।

আজ বাংলাদেশ গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলতে নেমেছিল একটু চাপে থেকেই। ড্র হলে স্বাগতিক সিঙ্গাপুর পরের রাউন্ড খেলবে। কারণ গোল ব্যবধানে তারা এগিয়ে। ম্যাচের শুরু থেকে বাংলাদেশ স্বাগতিকদের চাপে রাখে। গ্যালারি থেকে রুমা-প্রীতিরা তুমুল উৎসাহ-উদ্দীপনা পেয়েছেন। ম্যাচের ২০ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন সুরভী আকন্দ প্রীতি। এই গোল বাংলাদেশকে লিড নিয়ে বিরতিতে যাওয়ার সুযোগ করে দেয়।

বিরতির পরও খেলার লাগাম ছোটন বাহিনীর হাতেই ছিল। পুনরায় খেলা শুরু হওয়ার মিনিট দশেক পর আরেকবার পেনাল্টি পায় বাংলাদেশ। এবারও শট নেন প্রীতি। আবারও গোল করলে বাংলাদেশের পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা বাড়ে। ৬২ মিনিটে সুলতানা আক্তার আরেকটি গোল করলে বাংলাদেশের জয় সুনিশ্চিত হয়।

এএফসি অনুর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশীপ বাছাইয়ের রাউন্ড-১ এ বাংলাদেশ ডি গ্রুপে পড়েছিল। ডি গ্রুপের তিন দলের মধ্যে বাংলাদেশ সর্বোচ্চ ছয় পয়েন্ট নিয়ে বাছাইয়ের রাউন্ড-২ নিশ্চিত করেছে। রাউন্ড-১ বাছাইয়ে ৮ গ্রুপে ২৯ দেশ অংশ নিয়েছে। প্রত্যেক গ্রুপের চ্যাম্পিয়ন রাউন্ড-২ বাছাই-এ খেলবে। ১৬-২৪ সেপ্টেম্বর রাউন্ড-২ বাছাইয়ের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। আট দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। বাছাইয়ের পরবর্তী গ্রুপিং ও ভেন্যু পরে নির্ধারণ করা হবে।

বাছাইয় রাউন্ড-২-এর দুই গ্রুপের দুই চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল আগামী বছর ৭-২০ এপ্রিল ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে।

বাছাই পর্ব থেকে যাওয়া চার দলের সঙ্গে সরাসরি খেলার সুযোগ পাবে চার দল। স্বাগতিক ইন্দোনেশিয়ার সঙ্গে জাপান, চীন ও উত্তর কোরিয়া সরাসরি খেলবে। তারা ২০১৯ সালে এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশীপের সেরা তিন হওয়ার সুবাদে এ সুযোগ পাচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office