শিরোনাম
মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী আন্দোলনে অর্থায়নের অভিযোগ: ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ গ্রাউন্ড অপারেশন আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ইউএস-বাংলার মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে ব্র্যাক আইটির সমঝোতা স্মারক সই তৃতীয় প্রান্তিকে সিটি ব্যাংকের মুনাফায় ২০ প্রবৃদ্ধি তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও নিরাপত্তা নিশ্চিতে রুল জারি সরানো হলো নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত বাণিজ্যে অগ্রাধিকারমূলক সুবিধা অব্যাহত রাখার আহ্বান বাংলাদেশের

সালাউদ্দিনের সদস্য পদ বাতিল

স্পোর্টস ডেস্ক   |   বুধবার, ০৩ মে ২০২৩   |   প্রিন্ট   |   ১২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সালাউদ্দিনের সদস্য পদ বাতিল

সংগৃহীত ছবি

দেশের ক্রীড়া লেখক ও সাংবাদিকদের সবচেয়ে প্রাচীন সংগঠন ক্রীড়া লেখক সমিতি। এই সংগঠন পরীক্ষিত ক্রীড়া সংগঠক, কিংবদন্তি খেলোয়াড়দের অনারারি (সম্মানসূচক) সদস্যপদ প্রদান করে থাকে। ২০১২ সালে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে ক্রীড়া লেখক সমিতির অনারারি সদস্য পদ প্রদান করা হয়েছিল। গতকাল (মঙ্গলবার) সাংবাদিকদের নিয়ে আপত্তিকর মন্তব্যের পর ক্রীড়া লেখক সমিতি সালাউদ্দিনের অনারারি সদস্যপদ বাতিল করেছে।

অনারারি সদস্যপদ বাতিল করার কারণ সম্পর্কে ক্রীড়া লেখক সমিতির সাধারণ সম্পাদক সামন হোসেন স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, বর্তমান প্রেক্ষাপটে তার আচরণ, বক্তব্য সব কিছুই ঐতিহ্যবাহী ক্রীড়া সাংবাদিক সংগঠনের মতাদর্শের পরিপন্থি। তার কুরুচিপূর্ণ বক্তব্য ক্রীড়া সাংবাদিকদের আত্মসম্মানে আঘাত হেনেছে। তাই ক্রীড়া লেখক সমিতি কার্যনির্বাহী কমিটি জরুরি সভা করে কাজী সালাউদ্দিনের অনারারি সদস্য পদ বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। কাজী সালাউদ্দিনের বহিষ্কারাদেশের পাশাপাশি সহ-সভাপতি কাজী নাবিল আহমেদের বক্তব্যেরও নিন্দা জ্ঞাপন করেছে এই সংগঠনটি।

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন সাংবাদিকদের নিয়ে এমন মন্তব্যের সময় এক পাশে ছিলেন সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও আরেক দিকে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ। সালাউদ্দিনের মন্তব্যের মধ্যে ইংরেজীতে আন্ডারওয়্যার নিয়ে রসিকতামুলক এক অস্পষ্ট বক্তব্য শোনা যায় অডিওটিতে। সেই কন্ঠটি ছিল সহ-সভাপতি কাজী নাবিলের।

এর আগে ৩০ ডিসেম্বর বাংলাদেশের ৫০ বছরের ইতিহাসে সেরা ক্রীড়াবিদ নির্বাচন করেছিল ক্রীড়া লেখক সমিতি। বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান সেই তালিকায় প্রথম ও কাজী সালাউদ্দিন দ্বিতীয় হয়েছিলেন। কাজী সালাউদ্দিন দ্বিতীয় হওয়ায় বাফুফের পক্ষ থেকে সেই পুরস্কার প্রত্যাহার করেছিল। এ নিয়ে সেই সময় অনেক সমালোচনার সৃষ্টি হয়েছিল।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office