শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

মেটলাইফের বিমা সুবিধা পাবেন টেন মিনিট স্কুল লিমিটেডের কর্মীরা

অর্থনীতি ডেস্ক   |   শনিবার, ০৬ মে ২০২৩   |   প্রিন্ট   |   ৭৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মেটলাইফের বিমা সুবিধা পাবেন টেন মিনিট স্কুল লিমিটেডের কর্মীরা

সংগৃহীত ছবি

কর্মীদের বিমা সুবিধা দেওয়ার ক্ষেত্রে মেটলাইফের সেবা গ্রহণ করবে শীর্ষস্থানীয় এডুকেশন টেকনোলজি প্রতিষ্ঠান টেন মিনিট স্কুল। এর ফলে, প্রতিষ্ঠানটির কর্মীরা দুর্ঘটনা, অক্ষমতা, অকালমৃত্যু এবং জরুরি চিকিৎসার ক্ষেত্রে বিমা সুরক্ষার আওতায় থাকবেন।

সম্প্রতি এ নিয়ে দুইটি প্রতিষ্ঠানের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়। মেটলাইফের কাস্টমাইজড সল্যুশন, অনলাইন দাবি নিষ্পত্তি সেবা, দ্রুত বিমা দাবি পরিশোধ এবং আর্থিক সক্ষমতার কারণে কর্মীদের বিমা সেবা দেওয়ার ক্ষেত্রে মেটলাইফকে বেছে নিয়েছে এডটেক প্রতিষ্ঠানটি।

২০১৫ সালে প্রতিষ্ঠিত টেন মিনিট স্কুল বর্তমানে বাংলাদেশের শীর্ষস্থানীয় অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম। শিক্ষার মাধ্যমে নিজেদের সমৃদ্ধ করতে প্রতিদিন প্রায় ৩০ লাখ শিক্ষার্থী টেন মিনিট স্কুলের মাধ্যমে মানসম্পন্ন শিক্ষা গ্রহণ করেন।

বাংলাদেশে আটশোর বেশি প্রতিষ্ঠানের ২ লাখ ৭০ হাজারের বেশি কর্মী ও তাদের পরিবারকে বিমা সুরক্ষা দিচ্ছে মেটলাইফ।

এ নিয়ে টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আয়মান সাদিক বলেন, আমাদের টিম আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। তাদের জন্য সম্ভাব্য সর্বোত্তম সুবিধা নিশ্চিত করা ও তাদের পাশে থাকা আমাদের দায়িত্ব। আমাদের বিশ্বাস, বিমা কর্মীদের সন্তুষ্টি ও কর্মদক্ষতা বৃদ্ধির মাধ্যমে প্রতিষ্ঠানের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে। আমাদের সব কর্মীদের জন্য একটি স্বাস্থ্যকর, আনন্দদায়ক ও সহায়ক কাজের পরিবেশ তৈরিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং এ বিমা সুবিধা তা নিশ্চিতেরই একটি অংশ।

মেটলাইফ বাংলাদেশের চিফ কর্পোরেট বিজনেস অফিসার নাফিস আখতার আহমেদ বলেন, কর্মীদের ও তাদের পরিবারের সদস্যদের অসুস্থতা বা দুর্ঘটনার সময় বিমা সুবিধা স্বস্তি এনে দিতে পারে। জীবনের অনিশ্চয়তা এবং স্বাস্থ্যজনিত জরুরি চিকিৎসা খরচ নিয়ে দুশ্চিন্তা লাঘব করতে সাহায্য করবে এ বিমা।

অনুষ্ঠানে টেন মিনিট স্কুল থেকে উপস্থিত ছিলেন এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আয়মান সাদিক, হেড অব হিউম্যান রিসোর্সেস তাসনুভা নাদিয়া, হিউম্যান রিসোর্সেসের ডেপুটি ম্যানেজার মো. ফাইয়াজ হোসেন। এছাড়া মেটলাইফ বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ কর্পোরেট বিজনেস অফিসার নাফিস আখতার আহমেদ, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এমপ্লয়ি বেনিফিটস মোহাম্মদ কামরুজ্জামান, এমপ্লয়ি বেনেফিটসের ভাইস প্রেসিডেন্ট ও হেড অব নিউ সেলস মো. মনিরুল ইসলাম, এমপ্লয়ি বেনিফিটসের ডেপুটি ম্যানেজার রায়হান চৌধুরী এবং রাসেল এজেন্সির ব্র্যাঞ্চ ম্যানেজার মোহাম্মদ রাসেল।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office