শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

‘রত্নগর্ভা মা’ পদক পেলেন ৩৬ নারী

জাতীয় ডেস্ক   |   রবিবার, ১৪ মে ২০২৩   |   প্রিন্ট   |   ১২৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘রত্নগর্ভা মা’ পদক পেলেন ৩৬ নারী

সংগৃহীত ছবি

একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় সন্তানদের যুগোপযোগী হিসেবে গড়ে তোলার স্বীকৃতি হিসেবে ৩৬ নারীকে ‘রত্নগর্ভা মা’ পদক দিলো আজাদ প্রোডাক্টস। এরমধ্যে ১১ নারীকে বিশেষ ক্যাটাগরিতে এবং ২৫ নারীকে সাধারণ ক্যাটাগরিতে এই পদক দেওয়া হলো। এছাড়া ‘মাই ড্যাড ওয়ান্ডারফুল’ বিশেষ পদক পেয়েছেন নাট্যজন বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু।

রোববার (১৪ মে) দুপুরে রাজধানীর শাহবাগে ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড-২০২২ এর আয়োজন করে আজাদ প্রোডাক্টস।

গত ২০ বছর ধরে ‘রত্নগর্ভা মা’ পদক দিচ্ছে আজাদ প্রোডাক্টস। ২০০৩ সালে চালু হয় এই পদক। এ বছর আজাদ প্রোডাক্টস ‘রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড ২০২২’ এর বিশেষ ক্যাটাগরিতে ১১ জনকে পদক দেওয়া হয়েছে। এরা হলেন- যমুনা বিশ্বাস, রহিমা বেগম, আফরোজা বেগম (তামান্না), মহিনূর বেগম, মনোয়ারা বেগম, মেহেরুন নেছা খানম, শাম্মীয়ারা আক্তার, অধ্যাপক রহিমা খাতুন, মিলন রহমান, শামসুন্নাহার চৌধুরী ও সামসুন নাহার।

এছাড়া সাধারণ ক্যাটাগরিতে ২৫ নারী পদক পেয়েছেন। তারা হলেন- মাহমুদা নুরুন নাহার, জায়েদা খাতুন, হাসিনা আক্তার, সুফিয়া বেগম, রওশন আরা, সৈয়দা রোকসানা বেগম, আয়শা আক্তার, আরজিমা চৌধুরী, দিলরুবা খানম, মাহমুদা বেগম, রোকেয়া বেগম, মাসুদা খাতুন, জাহানারা আক্তার, রীনা খান, রৌশন আখতার, হালিমা খাতুন, আহসান সাবেরা কামাল, আনিস ফাতেমা জেসমিন, ফাতেমা মুনসেফ, বাসন্তী রানী ধর, ফরিদা খানম, আয়েশা বেগম, ফাতেহা হোসেন, আঁখি রানী সূত্রধর এবং আঞ্জুমান আরা বেগম।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office