শিরোনাম
সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী রমজানের বাজার সামলাতে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের রোহিঙ্গাবিষয়ক প্রতিনিধিদের সাক্ষাৎ নেগেটিভ ইক্যুইটি সমন্বয়ে ২০৩০ পর্যন্ত সময় পেল মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান ধোঁয়ায় শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হওয়ায় শ্বাস নিতে কষ্ট হচ্ছে রোগীদের শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী ফতুল্লায় মাদ্রাসায় আগুন : জাতীয় বার্নে ভর্তি ৬৩ শিক্ষার্থী, আইসিইউতে ৪ কারিগরি ত্রুটিতে সাময়িক বন্ধ আরটিজিএস লেনদেন

বঙ্গবন্ধু আইএইচএফ চ্যালেঞ্জ ট্রফি: ভারত ইয়ুথ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক   |   বুধবার, ১৭ মে ২০২৩   |   প্রিন্ট   |   ১২১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বঙ্গবন্ধু আইএইচএফ চ্যালেঞ্জ ট্রফি: ভারত ইয়ুথ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সংগৃহীত ছবি

বঙ্গবন্ধু আইএইচএফ চ্যালেঞ্জ ট্রফি ওমেন্স টুর্নামেন্টের ইয়ুথ বিভাগে (অনূর্ধ্ব-১৭) চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা। আজ বুধবার শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ভারতকে ৪৬-৪৩ গোল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্বাগতিক মেয়েরা। প্রতিদ্বন্দ্বিতাপুর্ন ম্যাচের প্রথমার্ধে ২০-২০ গোলের সমতায় মাঠ ছাড়ে দু’দল।

হাইভোল্টেজ ফাইনাল ম্যাচে নাটকীয় মোড় নিয়েছিল বেশ কয়েকবার। দুদলের তীব্র লড়াইয়ে একবার ভারত এগিয়ে যায়, আবার সমতায় ফেরে বাংলাদেশ। দীর্ঘ ১ ঘণ্টার এই ম্যাচে প্রথমার্ধের ২০ মিনিটে ১৬-১০ গোলে পিছিয়ে ছিল স্বাগতিকরা। সেখান থেকে দলকে টেনে তোলেন অধিনায়ক মোছাম্মৎ মারফি, রুনা লায়লারা। মুহুর্মূহু আক্রমণে ভারতের রক্ষণে ভীতি ছাড়াতে শুরু করে ডালিয়া আক্তারের শিষ্যরা।

প্রথমার্ধের চেয়ে দ্বিতীয়ার্ধের লড়াই ছিল আরো উত্তেজনাপূর্ণ। এ সময় ক্রীড়াশৈলী প্রদর্শনের পাশাপাশি পেশীশক্তিকেও ব্যবহার করার চেস্টা করে দ’ুদলের খেলোয়াড়র। মাশুলও গুণতে হয়েছে দুদলকে। ম্যাচের ৪৪তম মিনিটে লাল কার্ডে মাঠ ছাড়েন ভারতের প্রাধান্য বালাসো মানে। এতে ৬ জনের দলে পরিণত হয় ভারত। বাংলাদেশের খেলোয়াড় ছিল ৭ জন। তখনো ৩৩-২৮ গোলে এগিয়ে ছিল সফরকারীরা।

খেলার ৫০তম মিনিট থেকে ভারতকে চেপে ধরে বাংলাদেশের মেয়েরা। এ সময় গোলের পর গোল করে ব্যবধান কমিয়ে আনে স্বাগতিকরা। তবে ৫৫তম মিনিটে টানা তিন হলুদ কার্ড (২ মিনিট করে মাঠের বাইরে থাকা) দেখে ম্যাট ছাড়েন বাংলাদেশের টপ স্কোরার অধিনায়ক মারফি। তখনো ম্যাচে পিছিয়ে বাংলাদেশ।

কিন্তু মারফির অনুপস্থিতির ঘাটতি বুঝতে দেননি দলের অন্য সদস্যরা। রুনা লায়লা, তানিয়া, দ্বীপা রানীর অসাধারণ পারফরম্যান্স জয়ের বন্দরে পৌঁছে দেয় বাংলার মেয়েদের। ম্যাচে সর্বোচ্চ ১৫ গোল করেন অধিনায়ক মারফি। এছাড়া রুনা লায়লা ১৪, তানিয়া ১০, দ্বীপা রানী ৫ এবং ফাতেমা প্রেমা ও সানিয়া আক্তার ১টি করে গোল করেন। ভারতের পক্ষে রেনুকা সর্বোচ্চ ১৬ গোল করেন।

ম্যাচ শেষে বাংলাদেশের কোচ ডালিয়া আক্তার বলেন, ‘টুর্নামেন্ট শুরুর আগে আমি বলেছিলাম চমক দেখাবে আমার দল। সেটাই করে দেখিয়েছে। মেয়েদের এমন পারফরম্যান্সে আমি অনেক খুশি। আমি আমার খেলোয়াড়ী জীবনে কখনো ভারতকে হারাতে পারিনি। কিন্তু প্রথমবার কোচ হয়ে সেটি অর্জিত হয়েছে। ভারতকে যে কোনো খেলায় হারানো কঠিন। হ্যান্ডবলে আরো কঠিন। সেই কঠিন কাজ দেখিয়েছে আমার মেয়েরা।’

অধিনায়ক মারফি বলেন, ‘আমি অনেক খুশি। কোচ, খেলোয়াড়, কর্মকর্তা সবাইকে ধন্যবাদ। সবাই আমাদের সমর্থন জুগিয়েছেন। আজ প্রচুর দর্শক মাঠে এসেও আমাদের উৎসাহিত করেছেন।’

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office