শিরোনাম
সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী রমজানের বাজার সামলাতে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের রোহিঙ্গাবিষয়ক প্রতিনিধিদের সাক্ষাৎ নেগেটিভ ইক্যুইটি সমন্বয়ে ২০৩০ পর্যন্ত সময় পেল মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান ধোঁয়ায় শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হওয়ায় শ্বাস নিতে কষ্ট হচ্ছে রোগীদের শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী ফতুল্লায় মাদ্রাসায় আগুন : জাতীয় বার্নে ভর্তি ৬৩ শিক্ষার্থী, আইসিইউতে ৪ কারিগরি ত্রুটিতে সাময়িক বন্ধ আরটিজিএস লেনদেন

‘দ্য কেরালা স্টোরি’ ছবির প্রযোজককে হুমকি

বিনোদন ডেস্ক   |   বুধবার, ১৭ মে ২০২৩   |   প্রিন্ট   |   ১৬৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘দ্য কেরালা স্টোরি’ ছবির প্রযোজককে হুমকি

সংগৃহীত ছবি

কয়েক দিন ধরেই লাগাতার হুমকি পাচ্ছেন ‘দ্য কেরালা স্টোরি’ ছবির প্রযোজক। বারবার তাকে মেরে ঝুলিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছিল। সম্প্রতি এই হুমকি প্রসঙ্গে মুখ খুললেন আদা শর্মা।

অভিনেত্রী বলেন, ‘বারবার হুমকি পাচ্ছেন আমাদের ছবির প্রযোজক। ফাঁস দিয়ে ঝুলিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছিল। গোটা ঘটনাটাই বেশ ভয়ংকর। তবে সারা বিশ্বে এত ভালোবাসা পাচ্ছি, মনে হচ্ছে একটা অদৃশ্য চাদর রয়েছে চারপাশে। যা আমাকে রক্ষা করছে।’

‘দ্য কেরালা স্টোরি’তে শালিনী উন্নিকৃষ্ণনের চরিত্রে অভিনয় করেছেন আদা। নিজের কাজের অভিজ্ঞতার কথা সামাজিকমাধ্যমের পাতায় ভাগ করেন অভিনেত্রী।

তিনি বলেন, ‘প্রথম দিন যখন আমি ছবির চিত্রনাট্য শুনেছি, আমি বুঝতে পেরেছি, এটা এক নিরীহ মেয়ের গল্প। যে আইএসিস-এর মতো একটা দলের প্যাঁচে পড়ে গিয়েছিল। সন্ত্রাসবাদের এই গল্প ভয়ংকর তবে কাউকে না কাউকে তো এই গল্পটা বলতেই হতো।’

এর আগেও ‘দ্য কেরালা স্টোরি’ সংক্রান্ত বিতর্ক নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। তিনি বলেন, “যারা এখনো মনে করছেন ‘দ্য কেরালা স্টোরি’ একটা প্ররোচনামূলক ছবি, তারা গুগলে একটু খুঁজে দেখুন। সত্যিটা জানতে পারবেন।”

‘দ্য কেরালা স্টোরি’ ছবি নিয়ে বিতর্কের অন্ত নেই। এর মাঝেই দুর্ঘটনার কবলে পড়েন ছবির অভিনেত্রী আদা শর্মা ও পরিচালক সুদীপ্ত সেন। যদিও পরে নিজের সামাজিকমাধ্যমে অভিনেত্রী তার হালহকিকত জানিয়ে লেখেন, তিনি সুস্থ রয়েছেন, বড় কোনো বিপদ হয়নি তার।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office