শিরোনাম
বেনাপোল-পেট্রাপোলে আমদানি-রফতানি বন্ধ গ্রাম পুলিশ মহাসমাবেশে সস্ত্রীক যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী প্রতারণা ও পরিচয় জালিয়াতির অভিযোগের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হত্যার হুমকি মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী আন্দোলনে অর্থায়নের অভিযোগ: ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ গ্রাউন্ড অপারেশন আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ইউএস-বাংলার মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে ব্র্যাক আইটির সমঝোতা স্মারক সই তৃতীয় প্রান্তিকে সিটি ব্যাংকের মুনাফায় ২০ প্রবৃদ্ধি

আগামী ৩১ মে থেকে মেট্রো রেল চলবে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত

জাতীয় ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩   |   প্রিন্ট   |   ১৬৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আগামী ৩১ মে থেকে মেট্রো রেল চলবে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত

সংগৃহীত ছবি

দেশের প্রথম এলিভেটেড মেট্রো রেল আগামী ৩১ মে থেকে যাত্রীদের নির্বিঘেœ সেবা দেওয়ার লক্ষ্যে সপ্তাহে ছয় দিন (শুক্রবার ব্যতীত) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলাচল করবে। শুক্রবার হবে সাপ্তাহিক ছুটি, যা বর্তমান সময়সূচী অনুসারে মঙ্গলবার ছিল। এসব তথ্য জানিয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বলেন, ‘আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রো রেল তার পারফরম্যান্স টেস্ট শুরু করবে আগামী ১ জুলাই থেকে ।’ তিনি বলেন, ‘নতুন ঘোষণা অনুযায়ী, মেট্রো রেল শুক্রবার ছাড়া প্রতিদিন ১২ ঘন্টা যাত্রী সেবা দেবে।’

ব্যবস্থাপনা পরিচালক বলেন, সংশোধিত সময়সূচীর লক্ষ্য যাত্রীদের চাহিদা আরও কার্যকরভাবে পূরণ করা। সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত পিক আওয়ারের সময় ট্রেনগুলি উভয় দিকে প্রতি ১০ মিনিটে মেট্রো স্টেশনে পৌঁছাবে। আর, সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সময়কাল- যা অফ-পিক আওয়ার হিসেবে বিবেচিত হয়, তখন ট্রেনগুলি প্রতি ১৫ মিনিট পরে স্টেশন থেকে ছেড়ে আসবে। বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত সময়কাল পিক আওয়ার এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত সময়কাল অফ-পিক আওয়ার হিসেবে বিবেচিত হবে। তিনি বলেন, বর্তমানে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত সময়কালে শুধুমাত্র মেট্রোরেল চলাচল করছে।

সিদ্দিক জানান, বর্তমানে মেট্রোরেলের রক্ষণাবেক্ষণ কাজ চলছে। রক্ষণাবেক্ষণের কাজের জন্য সম্পূর্ণ একটি দিন মেট্রোরেল চলাচল বন্ধ রাখার প্রয়োজন। তাই, যাত্রীদের সাথে আলোচনার পরে, সাপ্তাহিক ছুটি শুক্রবারে স্থানান্তরিত করা হয়েছে। তবে আসন্ন ঈদুল আজহা উপলক্ষেও মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে বলে তিনি জানান ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office